এক্সপ্লোর

Rohit On Bumrah: প্রত্যাবর্তনে দুই ওভারে ২৩ রান খরচ করলেও, বুমরার ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন রোহিত

IND vs AUS 2nd T20I: অ্যারন ফিঞ্চকে নিখুঁত ইয়র্কারে বোল্ড করলেও, নিজের দুই ওভারে ২৩ রান খরচ করেন বুমরা। তবে ছয় উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া।

নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs AUS 2nd T20I) ছয় উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। চোট আঘাত সারিয়ে আট ওভারের ম্যাচে বহুদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটান জসপ্রীত বুমরা (Japrit Bumrah)। অ্যারন ফিঞ্চকে নিখুঁত ইয়র্কারে বোল্ড করলেও, নিজের দুই ওভারে ২৩ রান খরচ করেন বুমরা। তবে ভারতীয় তারকার ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা নয়

চোট সারিয়ে বুমরা দলে ফেরাই খুশি রোহিত। ম্যাচ জিতে তিনি বলেন, 'পিঠের চোট কিন্তু দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। ও (বুমরা) দুই মাস পরে ভারতীয় দলে ফিরেছে। তাই ও কেমন বল করেছে না করেছে, সেই নিয়ে আমি খুব বেশি পর্যলোচনা করতে চাই না। আমাদের একটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে ও। দলগতভাবে এখনই ওর পারফরম্যান্স নিয়ে চর্চা করার খুব বেশি দরকার নেই। আমরা চাই আপাতত ও যেন মাঠে নেমে নিজের খেলাটা উপভোগ করে।' আরেক ফাস্ট বোলার হর্ষল পটেলও এদিন দুই ওভারে ৩২ রান খরচ করেন।

পরপর দুই ম্যাচে হর্ষলের এহেন পারফরম্যান্স নিয়েও কিন্তু সমালোচনা শুরু হয়েছে। তবে রোহিত কিন্তু হর্ষলের পাশেই দাঁড়াচ্ছেন। তাঁর দাবি অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের দিকে শিশির পড়তে শুরু করায় হর্ষলের বল নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছিল। এর ফলেই তিনি বেশ কয়েকটি ফুলটস বল করে বসেন। প্রসঙ্গত, দলের হয়ে ব্য়াটে নেমেই ছয় ও চার মেরে দলকে ম্যাচ জেতান দীনেশ কার্তিক। ফিনিশার হিসাবে নিজের ভূমিকা পালনে সফল হলেও, জয়ের জন্য কার্তিক কিন্তু পুরো কৃতিত্বটাই রোহিতকেই দিচ্ছেন।

রোহিতকে বাহবা

ম্যাচে অপরাজিত ৪৬ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন রোহিতই। কার্তিক বলেন, 'আমি মাত্র দুইটি বল খেলেছিলাম, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু নতুন বলে বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে ওমন শট খেলা সত্যিই অভাবনীয়। রোহিতকে কেন বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার বলা হয় তা আরও একবার প্রমাণ করল ও।' প্রসঙ্গত, রবিবার হায়দরাবাদে সিরিজ জয়ের উদ্দেশ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আবারও মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন: বুমরার নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে ভারতীয় তারকাকে বাহবা দিলেন ফিঞ্চ, ভাইরাল হল ছবি

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget