এক্সপ্লোর

Shreyas Iyer: শ্রেয়সের জন্য সুখবর! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের অধিনায়কত্ব করবেন আইয়ার?

Indian Cricket: সামনের সপ্তাহেই দুইটি লাল বলের ম্যাচ ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া 'এ' দল।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দল আপাতত এশিয়া কাপের জন্য নিজেদের প্রস্তুতি সারছে। এই দলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) জায়গা না পাওয়া নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে সর্বাধিক রান করেছিলেন তিনি। তার পরে ঘরোয়া ক্রিকেটে রান করেও ইংল্যান্ড সফরেও তাঁর জায়গা হয়নি। তবে পরপর ব্রাত্য হওয়ার পর শোনা যাচ্ছে শ্রেয়স আইয়ার বড় দায়িত্ব পেতে চলেছেন।

অতীতে বোর্ডের সঙ্গে সংঘাতে জড়িয়ে শ্রেয়স আইয়ার বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন । তবে সেইসব জিনিস পিছনে ফেলে দুরন্ত পারফরম্যান্সের ভিত্তিতে দলে ফিরেছেন শ্রেয়স । কিন্তু অনেকের মতেই শ্রেয়সকে ভারতীয় সাজঘরে বহু ব্যক্তি অপছন্দ করেন, সেই কারণেই পারফরম্যান্স সত্ত্বেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী শ্রেয়স আইয়ারকে এবার নেতৃত্বের দায়িত্ব দিতে চলেছে ভারতীয় বোর্ড। 

সামনের সপ্তাহে ভারতে আসতে চলেছে অস্ট্রেলিয়া 'এ' দল। সেই সিরিজ়ে দুই টেস্ট এবং তিনটি ওয়ান ডে ম্যাচে ভারতীয় 'এ' দলের মুখোমুখি হবে অজ়িরা। লখনউতে লাল বলের দুই ম্যাচ আয়োজিত হবে, কানপুরে হবে তিন ওয়ান ডে। ভারতীয় নির্বাচকরা এই সিরিজ়ের জন্য এখনও দল ঘোষণা করেনি। তবে Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী আইয়ারকে এই সিরিজ়ের জন্য বড় দায়িত্ব দিতে আগ্রহী বোর্ড। বর্তমানে পশ্চিমাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে মাঠে নেমেছেন শ্রেয়স আইয়ার। সেখানে সেমিফাইনালের প্রথম ইনিংসে মাত্র ২৫ রানেই আউট হয়েছেন শ্রেয়স। তবে তাতে বোর্ডের এই সিদ্ধান্তে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে । এই সিরিজ় কিন্তু ভারতীয় লাল বলের দলে শ্রেয়সের প্রত্যাবর্তনের জন্য বড় সুযোগ হতে পারে।

অজ়িদের বিরুদ্ধে এই সিরিজ়ে শ্রেয়স আইয়ারের পাশাপাশি অভিমন্যু ঈশ্বরণ, নীতীশ কুমার রেড্ডি, সাই সুদর্শনদের খেলানোর কথাও ভাবা হচ্ছে । দলীপে দুরন্ত ফর্মে থাকা রুতুরাজ গায়কোয়াড় এবং নারায়ণ জগদীশানকেও এই দলে ডাকা হতে পারে বলে খবর। শোনা যাচ্ছিল নিজের ম্যাচ ফিটনেস বাড়াতে দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও এই 'এ' সিরিজ়ের ওয়ান ডে ম্যাচগুলি খেলে অস্ট্রেলিয়া সফরের আগে নিজের প্রস্তুতি সারবেন। তবে গোটা বিষয়টাই এখনও কেবল জল্পনা-কল্পনারই পর্যায়ে। ভারতীয় বোর্ডের তরফে এই সিরিজ়ের জন্য দল ঘোষণা করা হলেই সবটা স্পষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget