এক্সপ্লোর

Shubman Gill: কার পরামর্শে এসেছে সাফল্য? খোলসা করলেন শুভমন গিল

Shubman Gill Suggested BY Dravid: গিল জানান ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশকিল পিচগুলিতে ব্যাটিং করার সময় রাহুল দ্রাবিড়ের ছোট্ট পরামর্শই তাঁকে সাফল্য পেতে সাহায্য করেছে। সেই সিরিজ সেরাও নির্বাচিত তিনি।

হারারে: শুভমন গিলকে (Shubman Gill) ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) ভবিষ্যত প্রজন্মের তারকাদের মধ্যে সবথেকে প্রতিভাবান বলে মনে করেন অনেকেই। তবে সাম্প্রতিক সময়ে তিনি ভারতীয় টেস্ট দলে নিয়মিত খেললেও, ওয়ান ডে দলে সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু ভাগ্যের চাকা ঘোরে ওয়েস্ট ইন্ডিজ সফরে।

গিলকে দ্রাবিড়ের পরামর্শ

রোহিত শর্মা, কেএল রাহুলের মতো সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে দুই বছর পর ভারতীয় সীমিত ওভারের দলে সুযোগ পান শুভমন গিল। সুযোগ পেয়েই বাজিমাত। ২২ বছরের তরুণ ভারতীয় ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ম্যাচে দুরন্ত খেলেন। ১০২.৫০ গড়ে মোট ২০৫ রান করে সিরিজ সেরা নির্বাচিত হন গিল। জিম্বাবোয়ে সফরেও মেলে ডাক। সেখানেও প্রথম দুই ওয়ান ডেতে যথাক্রমে ৮২ ও ৩৩ রান করেন তিনি। নিজের ব্যাটিংয়ে এই অভাবনীয় উন্নতির জন্য দলের কোচ রাহুল দ্রাবিড়কেই (Rahul Dravid) ধন্যবাদ জানাচ্ছেন তরুণ তারকা।

গিল জানান ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশকিল পিচগুলিতে ব্যাটিং করার সময় রাহুল দ্রাবিড়ের ছোট্ট পরামর্শই তাঁকে সাফল্য পেতে সাহায্য করেছে। তিনি বলেন, 'ক্রিজে বেশিক্ষণ ব্যাট করার অভিজ্ঞতাটাই সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। রাহুল স্যার আমায় যত বেশিক্ষণ সম্ভব ক্রিজে টিকে থাকার পরামর্শ দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজে পিচগুলি একটু কঠিনই ছিল। তাই বেশিসময় পিচে কাটিয়ে মূল্যবান অভিজ্ঞতা লাভ করাটাই আমার লক্ষ্য ছিল। সীমিত ওভারের সাদা বলের ক্রিকেটে লক্ষ্য থাকে যতটা সম্ভব কম ডট বল খেলা। তবে তার মানে এই নয় যে প্রতিটি বলই আমাদের মারতে হবে। ইনিংসের মাঝে এক-দুই রান করে নিয়ে স্ট্রাইক অদলবদল করাটাও খুব জরুরি।'

শিখরের সঙ্গে ব্যাটিং

শিখর ধবনের সঙ্গে গিলের নতুন পার্টনারশিপটাও কিন্তু বেশ জমেছে। দুইজনেই সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে বেশ ভাল রান করেছেন। অভিজ্ঞ ওপেনিং পার্টনারের সঙ্গে ব্যাট করতে বেশ ভালই লাগে বলে জানান গিল। 'ওঁ (শিখর) সবসময় চাপমুক্ত, শান্ত থাকে। আমরা কিন্তু ব্যাটিং করার সময় ক্রিকেট নিয়ে তেমন একটা কথা  বলি না। ওঁর সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতাটাও দারুণ।' ওয়েস্ট ইন্ডিজ সফরের মতো চলতি জিম্বাবোয়ে সিরিজেও গিল সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি দুই ইনিংসে আপাতত মোট ১১৫ রান করেছেন। সোমবার সিরিজের শেষ ওয়ান ডেতেও গিলের ব্যাট চলে কি না, সেইদিকে সকলেরই নজর থাকবে।

আরও পড়ুন: এশিয়া কাপে শাহিন না থাকায় ভারতকে খোঁচা ওয়াকারের, মোক্ষম জবাব দিলেন ইরফান

সেরা শিরোনাম

Kapil Dev on CJP Protest: 'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget