এক্সপ্লোর

৮৯ রান স্টোকসের, দক্ষিণ আফ্রিকার সামনে ৩১২ রানের লক্ষ্য রাখল ইংল্যান্ড

ব্যাট করতে নেমে প্রথম ওভারে ইমরান তাহিরের বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান জনি বেয়ারস্টো। এক রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। প্রাথমিক এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ওপেনার জেসন রয় ও জো রুট ১০৬ রান যোগ করেন।

লন্ডন:  টসে হেরে ব্যাট করতে নেমে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ৩১২ রানের লক্ষ্য রাখল আয়োজক দেশ ইংল্যান্ড। বেন স্টোকসের ৭৯ বলে ৮৯ এবং জো রুট, জেসন রয় ও ইয়ন মর্গ্যানের অর্ধশতরানের ইনিংসে ভর করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১ রান করে। ব্যাট করতে নেমে প্রথম ওভারে ইমরান তাহিরের বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান জনি বেয়ারস্টো। এক রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। প্রাথমিক এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ওপেনার জেসন রয় ও জো রুট ১০৬ রান যোগ করেন। ১৮.৪ ওভারে রয় ৫৩ বলে ৫৪ রান করে ফেহলুকওয়ায়োর বলে আউট হন। কয়েক বল পরেই রাবাডার বলে ৫১ রান (৫৯ বল) করে আউট হন রুট। ১১১ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। এরপর অধিনায়ক মর্গ্যান ও বেন স্টোকস ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন। ৩৬.৫ ওভারে মর্গ্যান দলের ২১৭ রানের মাথায় আউট হন। তাঁকে আউট করেন তাহির। এরপর ২৪৭ রানে পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড। এনগিডির বলে আউট হন বাটলার (১৬)।মইন আলি (৩)-ও এনগিডির শিকার হন। ২৬০ রানে ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। ২৮৫ রানে আউট হন ক্রিস ওকস। ইংল্যান্ডের রান ৩০০-তে পৌঁছে দিয়ে এনগিডির বলে আউট হন স্টোকস। প্লুঙ্কেট ৯ ও জেফরি আর্চার ৭ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে এনগিডি ৬৬ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়াও তাহির, রাবাডা দুটি করে এবং ফেহলুকওয়ায়ো ১ টি উইকেট পেয়েছেন। ওভালে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ফাফ ডুপ্লেসিস। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এবং আইসিসি র্যা ঙ্কিংয়ে পয়লা নম্বর দল ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ইংল্যান্ডের প্রথম একাদশে ফাস্ট বোলার লিয়াম প্লুঙ্কেট জায়গা করে নিয়েছেন। খেলছেন না টম কুরান। দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার ক্রিস মরিসকে বাইরে রেখে ডোয়েন প্রিটোরিয়াসকে দলে নিয়েছে। #পর পর দুটি উইকেট হারাল ইংল্যান্ড। ফিরে গেলেন জেসন রয় ও রুট। আউট হওয়ার আগে দুজনেই হাফসেঞ্চুরি করেন। ১০৭ রানে দ্বিতীয় ও ১১১ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের। #প্রথম ওভারে বল করতে এসে বেয়ারস্টোকে তুলে নেন ইমরান তাহির। এরপর জেসন রয় ও জো রুট ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেছেন। ইংল্যান্ড: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লুঙ্কেট, জোফরা আর্চার দক্ষিণ আফ্রিকা: হাসিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), আইডেন মার্করাম, ফাফ ডুপ্লেসিস (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, জেপি ডুমিনি, ডোয়েন প্রিটোরিয়াস, আন্ডাইল ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাডা, লুঙ্গি এনডিগি, ইমরান তাহির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget