এক্সপ্লোর

ডিআরএস নিয়ম ভাঙার জন্য স্মিথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, বললেন সৌরভ

নয়াদিল্লি: ভারতের অধিনায়ক থাকাকালে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে তাঁর তাল ঠোকাঠুকির কথা সবাই জানে। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ডিআরএস নিয়ে অসি অধিনায়ক স্টিভ স্মিথের অন্যায় সুবিধা নেওয়ার তীব্র সমালোচনা করেছেন। ভারতের সঙ্গে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে স্টিভ স্মিথের বিরুদ্ধে ডিআরএস নেওয়ার জন্য ড্রেসিংরুমের দিকে তাকানোর অভিযোগ উঠেছে। ঘটনার সময়ই ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মাঠেই বচসা বেঁধে গিয়েছিল স্মিথের। ম্যাচের শেষেও স্মিথদের কড়া সমালোচনা শোনা যায় কোহলির গলায়। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ মনে করছেন, এই ঘটনায় স্মিথের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সৌরভ একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, খেলার আইন-কানুন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার। এক্ষেত্রে সাজা নিষেধাজ্ঞা হলে তাই-ই দিতে হবে। সৌরভ বলেছেন, আম্পায়াররা যদি স্মিথকে ডিআরএসের নিয়ম ভাঙতে দেখেই থাকেন, তাহলে তাঁদের রিপোর্ট দেওয়া এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত। ভবিষ্যতে এই ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে হবে ম্যাচ রেফারিকে। ডিআরএস অর্থাৎ ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে নিয়ম হচ্ছে, মাঠের মধ্যে দাঁড়িয়ে আউট হওয়া ব্যাটসম্যানকে ১৫ সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, ‘রিভিউ’ নেবেন কি না। তিনি নন-স্ট্রাইকারের সঙ্গে পরামর্শ করতে পারেন। কিন্তু ড্রেসিংরুমের সাহায্য নেওয়া অবৈধ। কিন্তু গতকাল আম্পায়ার লেগ বিফোর আউট দেওয়ার পর স্মিথকে প্রথমে নন স্ট্রাইকার হ্যান্ডসকোম্বের সঙ্গে আলোচনা করতে পরে ড্রেসিংরুমের দিকে তাকাতে দেখা যায়। এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকে। স্মিথের দিকে ছুটে আসেন কোহলি। সৌরভ বলেছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে খেলোয়াড়োচিত মনোভাবেরই অভাব রয়েছে। তিনি বলেছেন, ওরা যখন নিজের স্লেজিং করে, তখন মনে করে সব ঠিক আছে। কিন্তু পাল্টা ওদের স্লেজ করা হলে ওরা বলে যে, অশ্রদ্ধা করা হচ্ছে। সৌরভ আরও বলেছেন, আমি অনেকবারই অসি কোচেদের তাঁদের লোকজনকে স্ট্যান্ডে পাঠিয়ে মাঠের প্লেয়ারদের কী করতে হবে তার নির্দেশ বা ইঙ্গিত দিতে লক্ষ্য করেছি। এই জন্যই আমরা পাল্টা জবাব দেওয়া শুরু করেছিলাম।

সেরা শিরোনাম

Kapil Dev on CJP Protest: 'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget