এক্সপ্লোর

UCL Draw: চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-লিভারপুল, মেসিদের প্রতিপক্ষ কারা?

UCL 2022-23: পরের বছর ফেব্রুয়ারির ১৪, ১৫ ও ২১, ২২ তারিখ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি আয়োজিত হবে।

প্যারিস: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্ব শেষ হয়ে গিয়েছে। এবার প্রি-কোয়ার্টার ফাইনালের সূচিও নির্ধারিত হয়ে গেল। গত বারের ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল (Liverpool) ও রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এবার প্রি-কোয়ার্টার ফাইনালেই দুই ইউরোপিয়ান শক্তিধর ক্লাব একে অপরের মুখোমুখি হবে। সোমবারই নির্ধারিত হয় গেল চ্যাম্পিয়ন্স লিগের সূচি। 

ফের মুখোমুখি রিয়াল-লিভারপুল

গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হিসাবে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পোর্তো, চেলসি, ম্য়াঞ্চেস্টার সিটি, নাপোলি, টটেনহ্যাম হটস্পার ও বেনফিকা প্রি-কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে। অপরদিকে, লিভারপুল, প্যারিস সাঁ-জাঁ, এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, ক্লাব ব্রুজ, আইনথ্রাখ্ট ফাঙ্কফুর্ট, ইন্টার মিলান ও আরবি লাইপজিং গ্রুপ রানার্স আপ হিসাবে শেষ ১৬-তে পৌঁছয়। বিশেষজ্ঞদের মতে সোমবারের নির্ধারিত সূচি অনুযায়ী সবচেয়ে উল্লেখযোগ্য দুই টাইয়ে লিভারপুল-রিয়াল মাদ্রিদের ম্যাচের পাশাপাশি রয়েছে প্যারিস সাঁ-জাঁ-বায়ার্ন মিউনিখ ম্য়াচও। 

প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদ নিজেদের শেষ ছয় ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে হারেনি। রেডসরা সেই হতাশা কাটিয়ে এবার লস ব্লাঙ্কোসকে হারাতে পারে কি না, সেইদিকে নজর থাকবে। নজর থাকবে মেসি ও ম্যানুয়েল ন্যুয়ারের দ্বৈরথের দিকেও। আপাতত কয়েকদিন পরে এ মাসেই বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। তাই এই বছর আর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আয়োজিত হবে না। পরের বছর ফেব্রুয়ারির ১৪, ১৫ ও ২১, ২২ তারিখ প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি আয়োজিত হবে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by UEFA Champions League (@championsleague)

বার্সা-ম্যান ইউনাইটেড দ্বৈরথ

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছে বার্সোলোনা (Barcelona)। জাভির দল এবার ইউরোপা লিগ (Europa League) ফুটবল খেলবে। সেখানেও শুরুতেই বেশ কঠিন প্রতিপক্ষ পড়ল বার্সার। ইউরোপা লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ার জন্য বার্সাকে চ্যালেঞ্জ জানাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। দুই তারকাখচিত দল এবার ইউরোপা লিগে মুখোমুখি হবে। এছাড়া ইউরোপা লিগে আয়াক্সের মুখোমুখি হবে ইউনিয়ন বার্লিন, জুভেন্তাসের প্রতিপক্ষ এফসি নন্টস। ১৬ ও ২৩ ফেব্রুয়ারি ইউরোপা লিগের এই ম্যাচগুলি আয়োজিত হবে।

আরও পড়ুন: ফিরলেন দানি আলভেস, সুযোগ পেলেন না ফিরমিনো, বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের

সেরা শিরোনাম

Kapil On Virat: '১০ বছর পর অনুশোচনা হবে বিরাটের', কেন হঠাৎ এমন মন্তব্য কিংবদন্তি কপিল দেবের?
'১০ বছর পর অনুশোচনা হবে বিরাটের', কেন হঠাৎ এমন মন্তব্য কিংবদন্তি কপিল দেবের?
IPL 2027: শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
Rajat Patidar: কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
Bengal vs Chandigarh: ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget