এক্সপ্লোর

সচিন ও কোহলির ৫৮ তম সেঞ্চুরি ইনিংসের মধ্যে মিল অবাক করে দেওয়ার মতো

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে সচিন যখন অবসর নেন, তখন ভারতীয় দলে নিজের গুরুত্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছিলেন বিরাট কোহলি। সচিনের অবসরের পর ভারতীয় দলের ব্যাটিং স্তম্ভ হয়ে ওঠেন কোহলি। সচিনোত্তর ভারতীয় ক্রিকেটে রান মেশিন কোহলিই। ভারতীয় দলের অধিনায়ক ক্রিকেটের সবকটি ফর্ম্যাটেই দাপটে ব্যাটিং করে সমসাময়িকদের সবাইকে পিছনে ফেলে দিয়েছেন। নিত্য নতুন রেকর্ড গড়ছেন কোহলি। সচিনের বেশ কিছু রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছেন কোহলি। আবার কয়েকটি রেকর্ড ভাঙার দোরগড়ায় রয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে চলতি সিরিজের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের অধিনায়ক ১০৩ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। টেস্ট ক্রিকেটে কোহলির এটি ২৩ তম শতরান। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৫৮ তম সেঞ্চুরি। কোহলির এই সেঞ্চুরির সঙ্গে সচিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫৮ তম সেঞ্চুরি ইনিংসের মিল অবাক করে দেওয়ার মতো। আজ থেকে ১৭ বছর আগে মাস্টার ব্লাস্টার আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৫৮ তম শতরান করেছিলেন। সচিন ও কোহলির ৫৮ তম শতরানের স্কোর সমান। ১০৩ রান। কোহলি যেখানে ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস খেলেছেন, তেমনই সচিন আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধেই ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। শুধুমাত্র প্রতিপক্ষ ও স্কোরের মিলই নয়,অবাক করা বিষয় হল ৫৮ তম শতরানের পথে দুজনেরই খেলা বলের সংখ্যাও সমান- ১৯৭ টি বল। দীর্ঘ ২৪ বছরের কেরিয়ারে সচিন একশ সেঞ্চুরি সহ মোট ৩৪৩৫৭ রান করেছেন। কোহলি তাঁর ১০ বছরের কেরিয়ারে ৫৮ সেঞ্চুরি সহ ১৭৮৭৫ রান করেছেন। সচিন ও কোহলির মধ্যে তুলনা ক্রিকেট মহলে একটি আকর্ষণীয় আলোচনার বিষয়। কিন্তু একটা কথা সত্যি যে, সচিন ও কোহলির মতো ব্যাটসম্যান আসার ভারতীয় ক্রিকেটই শক্তিশালী হয়েছে। স্বয়ং কোহলি সচিনকে তাঁর আদর্শ বলে মনে করেন। আর সচিনের মতোই বিপক্ষের বোলিং আক্রমণকে তুবড়ে দিয়ে দলকে জয়ী করার কৌশলেই বিশ্বাস করেন কোহলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget