এক্সপ্লোর

Virat Kohli Records: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই রেকর্ডগুলি ভাঙতে পারেন বিরাট কোহলি

Virat Kohli: অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই বিরাটের পারফরম্যান্স চমকপ্রদ। অজিভূমে এখনও পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৪৫১ রান করেছেন কোহলি।

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই অস্ট্রেলিয়ায় শুরু হয়ে যাবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মহারণ। বিশ্বক্রিকেটে যেখানেই, যে ফর্ম্যাটেই খেলা হোক না কেন, বিরাট কোহলি (Virat Kohli) প্রায়শই নতুন কোনও রেকর্ড ভাঙেন বা গড়েন। আসন্ন বিশ্বকাপেও এই রীতি বজায় থাকার সম্ভাবনা প্রবল। অজিভূমে একাধিক রেকর্ড নিজের নামে করার হাতছানি রয়েছে বিরাটের সামনে। কী সেই রেকর্ডগুলি?

সর্বোচ্চ রান

একদা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি সর্বোচ্চ রানের মালিক হলেও, বর্তমানে সেই রেকর্ড রোহিত শর্মার (Rohit Sharma) দখলে। রোহিত ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ৩৭৩৭ রান করেছেন। তবে রোহিতের থেকে মাত্র ২৫ রান পিছিয়ে রয়েছেন কোহলি। চলতি বিশ্বকাপেই রোহিতকে টপকে যেতে পারেন বিরাট। তবে আরেক তারকা ব্যাটার মার্টিন গাপ্টিলও খুব একটা পিছনে নেই। তিনি ৩৪৯৭ রান করেছেন। তাই রোহিত-কোহলি-গাপ্টিলের এই ত্রয়ীর মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রানসংগ্রাহক হওয়ার লড়াইটা এই বিশ্বকাপে দেখা যাবে।

সর্বোচ্চ গড় 

অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই বিরাটের পারফরম্যান্স চমকপ্রদ। অজিভূমে টেস্টে যেমন বিরাটের ব্যাট কথা বলেছে, তেমনই টি-টোয়েন্টি ফর্ম্যাটেও তিনি অনবদ্য একাধিক ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৪৫১ রান করেছেন কোহলি। গড় ৬৪.৪২। বিদেশি ব্যাটারদের কেবলমাত্র ইফতিকার আহমেদ, জেপি ডুমিনি এবং আসিলা গুণরত্নেই অজিভূমে কোহলির থেকে অধিক গড়ে রান করেছেন। এ বারের বিশ্বকাপে ডুমিনি ও গুণরত্নে নেই। তাই এ বার কোহলি নিজের ফর্ম অব্যাহত রাখলেই, অজিভূমে টি-টোয়েন্টিতে সর্বাধিক গড়ে রান করা ব্যাটার হয়ে যেতে পারেন।

সর্বাধিক চার 

টি-টোয়েন্টিতে সর্বাধিক চার মারার কৃতিত্ব কিন্তু কোহলি, রোহিত বা গাপ্টিল, কারুরই নেই। সেই কৃতিত্ব আর্য়াল্যান্ডের পল স্টার্লিংয়ের দখলে। আইরিশ ওপেনার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৩৪৪টি চার মেরেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। তিনি মোট ৩৩৭টি চার মেরেছেন। কোহলি ৩৩১টি চার মারায় তৃতীয় স্থানে রয়েছেন। কোহলির ও স্টার্লিংয়ের মধ্যে ব্যবধান খুব একটা বেশি নয়। তিনি স্টার্লিংকে এ বিষয়ে ছাপিয়ে যেতেই পারেন। অবশ্য এক্ষেত্রেও তাঁর লড়াই হবে রোহিতের সঙ্গেও। 

ভারতীয় দলের ভাল পারফরম্যান্সের জন্য কোহলির রান পাওয়া যে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তবে দলগত সাফল্যের পাশাপাশি এই রেকর্ডগুলি গড়ে ব্যক্তিগত সাফল্য পাওয়ারও হাতছানি রয়েছে কোহলির সামনে। কোহলি, রোহিতরা ২৩ অক্টোবর মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এ বারের বিশ্বকাপ অভিযান শুরু করবেন।

আরও পড়ুন: রক্ষণাত্মক নয়, শাহিন আফ্রিদির বিরুদ্ধে রোহিতদের আক্রমণাত্মক খেলার পরামর্শ গম্ভীরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget