এক্সপ্লোর

দেখুন: বিশাল ছক্কা, দুরন্ত ক্যাচ, আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক রায়নার

নয়াদিল্লি: প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হল ভারতের অলরাউন্ডার সুরেশ রায়নার। তাঁর কামব্যাক ম্যাচেই সিরিজের প্রথম টি ২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারিয়েছে ভারত। গতকাল জোহানেসবার্গে ব্যাট করতে নেমে বড় রান করতে পারেননি রায়না। কিন্তু দ্রুত রান তোলার মানসিকতায় যে বিশাল ছক্কাটি হাঁকান তিনি, তা ছিল দেখবার মতো। ওই ছক্কা দিয়েই যেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন  ঘোষণা করলেন ৩১ বছরের রায়না। গতকাল তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠায় দল। ভারতীয় দলের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলটি রায়নাকে লেগ স্ট্যাম্পের বাইরে ফুলার লেংথে করেছিলেন  দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসন। বাঁহাতি রায়না লেগের দিকে সরে গিয়ে বলটি  মিড উইকেটের ওপর দিয়ে পুল করেন।  শটে এত জোর ছিল যে, বাউন্ডারি ছাড়িয়ে অনেকটা দূরে গিয়ে পড়ল। ওই শট দেখে রোমাঞ্চিত হয়ে উঠতে দেখা যায় অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীকেও। যদিও বেশিক্ষণ ক্রিজে ছিলেন না তিনি। ৭ বলে ১৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর ফিল্ডিং করতে নেমেও তিনটি ক্যাচ নেন রায়না। তবে সবচেয়ে দর্শনীয় ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেপি ডুমিনির ক্যাচটি। ২০৩ রান তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে তখন দ্রুত রান তোলার চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা।  ভূবনেশ্বর কুমারের একটি নাকল ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টা করলেন ডুমিনি। মিড উইকেট উইকেটে বল অনেকটা উপরে উঠে যায়। রায়না সেই সময় মিড উইকেটেই ফিল্ডিং করছিলেন। পিছন দিক থেকে অনেকটা দৌড়ে এসে দুরন্ত ক্যাচ নেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Sameer Rizvi: একাধিক বিধিনিষেধ, IPL উপস্থাপকের ধর্মান্তকরণের চেষ্টা! সমীর রিজ়ভির বিরুদ্ধে গুরুতর অভিযোগ
একাধিক বিধিনিষেধ, IPL উপস্থাপকের ধর্মান্তকরণের চেষ্টা! সমীর রিজ়ভির বিরুদ্ধে গুরুতর অভিযোগ
Sri Lanka Cricket: শ্রীলঙ্কা ক্রিকেটে তোলপাড়, মহিলাদের স্নানের ভিডিও করায় গ্রেফতার দুই ক্রিকেটার
শ্রীলঙ্কা ক্রিকেটে তোলপাড়, মহিলাদের স্নানের ভিডিও করায় গ্রেফতার দুই ক্রিকেটার

ভিডিও

WB Election News | বিভিন্ন স্ট্রং রুমে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে জেলা সফরে CEO মনোজ আগরওয়াল
Jabalpur News | মধ্য়প্রদেশের জবলপুরে পর্যটকবোঝাই নৌকা উল্টে মর্মান্তিক দুর্ঘটনা
Singur News | গয়ায় পারলৌকিক কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৪ জনের
WB Election News | ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে এলেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা
Price Hike News | ভোট মিটতেই বাড়ল বাণিজ্য়িক গ্যাসের দাম | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget