এক্সপ্লোর

Marlon Samuels: ক্রিকেট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত, কঠোর শাস্তির মুখে জোড়া বিশ্বকাপজয়ী তারকা

West Indies: চার চারটি ধারায় দুর্নীতির অভিযোগে শাস্তির মুখে পড়তে হচ্ছে তাঁকে। কোনও ম্যাচ না খেললেও টি-টেন লিগে আইসিসির দুর্নীতিবিরোধী কোডের চারটি ধারা ভঙ্গ করেছেন মার্লন স্যামুয়েলস।

নয়াদিল্লি: শ্রীলঙ্কার স্পিনার সচিত্র সেনায়েকের বিরুদ্ধে গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাঁর বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। তারই মাঝে ফের গড়াপেটার কলঙ্ক ক্রিকেটের বাইশ গজে।

কাঠগড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা ক্রিকেটার মার্লন স্যামুয়েলস (Marlon Samuels)। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলেননি তিনি। তাঁর বিরুদ্ধে উঠেছিল দুর্নীতিতে জড়িত থাকার গুরুতর অভিযোগ। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এবার প্রমাণিত। চার চারটি ধারায় দুর্নীতির অভিযোগে শাস্তির মুখে পড়তে হচ্ছে তাঁকে। কোনও ম্যাচ না খেললেও টি-টেন লিগে আইসিসির দুর্নীতিবিরোধী কোডের চারটি ধারা ভঙ্গ করেছেন মার্লন স্যামুয়েলস। যা জানিয়েছে খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। দোষী সাব্যস্ত হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। বড়সড় শাস্তি পেতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

আইসিসি বিবৃতি দিয়ে গোটা ঘটনাটি জানিয়েছে বুধবারে। ২০১৯ সালে টি-টেন ফ্র্যাঞ্চাইজি টু্র্নামেন্টে খেলেছিলেন তিনি। সেখানে কর্নাটক টাস্কার্স দলে ছিলেন স্যামুয়েলস। যদিও সেবার কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের পক্ষে স্যামুয়েলসের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল আইসিসি। সেখানে চারটি ধারার কথা উল্লেখ করা হয়েছিল। উপহার, অর্থ, আতিথেয়তা বা অন্য সুবিধা নেওয়ার তথ্য আইসিসির দুর্নীতিদমন শাখার কর্মকর্তার কাছে গোপন করার গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে স্যামুয়েলসের বিরুদ্ধে। কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে স্যামুয়েলসকে।

গড়াপেটার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন ক্রিকেটার সচিত্র সেনানায়েকের (Sachithra Senanayake) বিরুদ্ধেও। কলম্বোর এক স্থানীয় আদালত তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে (Lanka Premire League) তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়়াপেটার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের উপর ভিত্তি করে এই অফস্পিনারকে শাস্তি দিল আদালত।

সচিত্র সেনানায়েকে একটা সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন। কেকেআর বরাবরই বিস্ময় স্পিনারের প্রতি আকর্ষিত হয়েছে। সেনানায়েকে একটা সময় ঘূর্ণিজালে ব্যাটারদের বোকা বানাতে প্রসিদ্ধ ছিলেন। তারপরই তাঁকে সই করিয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। তবে নাইট জার্সিতে সেনানায়েকের কেরিয়ার খুব একটা দীর্ঘ ছিল না।      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Hardik Pandya: চ্যালেঞ্জে মিস্টার বিস্টকে হারিয়ে ৯৫ লক্ষ টাকা জয়, তারপরেই নিজের কর্মকাণ্ডে মন জিতলেন হার্দিক
চ্যালেঞ্জে মিস্টার বিস্টকে হারিয়ে ৯৫ লক্ষ টাকা জয়, তারপরেই নিজের কর্মকাণ্ডে মন জিতলেন হার্দিক
Delhi Capitals: কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে সৌরভের তত্ত্বাবধানে অনুশীলন সমীর-আশুতোষদের
কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে সৌরভের তত্ত্বাবধানে অনুশীলন সমীর-আশুতোষদের
Rishabh Pant: 'এ' দলের হয়ে তৃতীয় টেস্টেও নেই পন্থ! আদৌ কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে পারবেন তো ঋষভ?
'এ' দলের হয়ে তৃতীয় টেস্টেও নেই পন্থ! আদৌ কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে পারবেন তো ঋষভ?
Prithvi Shaw: বিয়ে ভাঙা-জোড়া নিয়ে বিতর্কের ঝড়ের মাঝেই ইডেনে নামছেন পৃথ্বী শ, ২২ গজে নতুন ইনিংস
বিয়ে ভাঙা-জোড়া নিয়ে বিতর্কের ঝড়ের মাঝেই ইডেনে নামছেন পৃথ্বী শ, ২২ গজে নতুন ইনিংস

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget