এক্সপ্লোর

iPhone 13-এর দাম ফাঁস ! লঞ্চের আগেই প্রকাশ্যে ভ্যারিয়েন্ট

iPhone 13 Update : সম্প্রতি অ্যাপলের iPhone 13-এর দাম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ব্লগ সাইট Apple Hub। বহুদিন ধরেই আইফোন ১৩-এর আপডেট দিয়ে আসছে এই সাইট।

ক্যালিফোর্নিয়া: ১৪ সেপ্টেম্বর মেগা ইভেন্টের আমন্ত্রণ জানিয়েছে Apple। টেক ব্লগারদের মতে, ওই দিনই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটবে iPhone 13-এর। যদিও লঞ্চের আগেই দাম প্রকাশ্যে চলে এল অ্যাপলের আগামী ফোনের।  

iPhone 13 price (সম্ভাব্য দাম) 
সম্প্রতি অ্যাপলের iPhone 13-এর দাম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ব্লগ সাইট Apple Hub। বহুদিন ধরেই আইফোন ১৩-এর আপডেট দিয়ে আসছে এই সাইট। এবার GizChina-কে উদ্ধৃত করে iPhone 13-এর সম্ভাব্য দাম ফাঁস করেছে এই ব্লগ সাইট। যেখানে বলা হয়েছে, একসঙ্গে iPhone 13, the iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 Mini নিয়ে আসছে কোম্পানি। যার মধ্যে iPhone 13-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৫৮,৬০০ টাকা। যদিও ভারতে এই ফোনের দাম আরও বেশি হবে। মূলত স্থানীয় কর দেওয়ার জন্য ফোনের দাম বেশি দিতে হবে ক্রেতাকে।

iPhone 13-এর ৪ ভ্যারিয়েন্টের কার কী দাম ?
iPhone 13-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৫৮,৬০০ টাকা। iPhone 13 Pro-র দাম হতে পারে ৯৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম ধরা হবে ৭৩,৩০০টাকা। পাশাপাশি iPhone 13 Pro Max-এর দাম ১০৯৯ ডলার ধার্য করতে পারে কোম্পানি। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়াচ্ছে ৮০,৬৮৯ টাকা। এদের থেকে অপেক্ষাকৃত অনেকটা কম দাম হতে চলেছে iPhone 13 Mini-র। ৬৯৯ ডলারেই পাওয়া যেতে পারে এই ফোন। ভারতীয় মুদ্রায় যার দাম হবে ৫১,৩১৪ টাকা। 

মঙ্গলবারই মেগা ইভেন্টের দিন নিশ্চিত করেছে Apple। কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর হতে চলেছে অ্যাপলের বড় অনুষ্ঠান। ক্যালিফোর্নিয়া স্ট্রিমিংয়ের জন্য তৈরি থাকুন সবাই। কোভিডকালে এবারও অনলাইন ইভেন্টের পথেই হেঁটেছে 'আমেরিকান টেক জায়ান্ট'। ক্যালিফোর্নিয়ায় কোম্পানির অফিস অ্যাপল পার্কে হবে এই অনুষ্ঠান। iPhone 13 লঞ্চের বিষয়ে কিছু না বললেও এই ইভেন্টের সবথেকে আকর্ষণের বিষয় থাকবে কোম্পানির আগামী আইফোন। সঙ্গে আরও কিছু প্রোডাক্ট লঞ্চ করতে পারে অ্যাপল। 

আরও পড়ুন : FB and Whatsapp Private Messages: হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজ পড়ছে ফেসবুক, বিস্ফোরক দাবি রিপোর্টে

আরও পড়ুন : Apple confirms September 14 event : ১৪ সেপ্টেম্বর মেগা ইভেন্ট নিশ্চিত, 'আমন্ত্রণপত্র পাঠালো' Apple

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget