এক্সপ্লোর

Itel S24: ১০ হাজার টাকার কমে ভারতে হাজির আইটেল এস২৪, কী কী ফিচার রয়েছে এই স্মার্টফোনে?

Itel Smartphones: আইটেল এস২৪ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১০৮ মেগাপিক্সেলের Samsung HM6 ISOCELL সেনসরের সঙ্গে রয়েছে একটি QVGA ডেপথ সেনসর।

Itel S24: ভারতে লঞ্চ হয়েছে আইটেল এস২৪ (Itel S24) ফোন। এটি একটি বাজেট ফ্রেন্ডলি (Budget Friendly 4G Phone) ৪জি ফোন। আইটেল সংস্থার এই ফোনে (Itel Phone) রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর। এছাড়াও আইটেল এস২৪ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে রয়েছে ডায়নামিক বার যেখানে দেখা যাবে নোটিফিকেশন। ফ্রন্ট ক্যামেরা কাটআউটের আশপাশেই রয়েছে এই ডায়নামিক বার। ১০৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে আইটেল এস২৪ ফোনে। এছাড়াও এই ফোনে Memory Fusion টেকনোলজির সাপোর্ট রয়েছে যার সাহায্যে ভার্চুয়াল ভাবে র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে। 

ভারতে আইটেল এস২৪ ফোনের দাম কত 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৯৯৯ টাকা। Dawn white এবং Starry Black- এই দুই রঙে আইটেল এস২৪ ফোন ভারতে কেনা যাবে। এই ফোন দেশে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। এই ফোন কিনলে ক্রেতারা আইটেল ৪২ স্মার্টওয়াচ যার দাম ৯৯৯ টাকা তা পাবেন একদম বিনামূল্যে অর্থাৎ ফ্রি-তে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে এই ফোন পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোরে। 

আইটেল এস২৪ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন 

  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড Itel OS 13- র সাহায্যে পরিচালিত হবে আইটেল এস২৪ ফোন। 
  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর রয়েছে আইটেল এস২৪ ফোনে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। মেমোরি ফিউশন প্রযুক্তির সাহায্যে এই ফোনের র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল ভাবে বাড়ানো সম্ভব। 
  • আইটেল এস২৪ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১০৮ মেগাপিক্সেলের Samsung HM6 ISOCELL সেনসরের সঙ্গে রয়েছে একটি QVGA ডেপথ সেনসর। এই ক্যামেরা সেটআপের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ব্যাটারিতে একবার পুরো চার্জ দিলে প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত গেমিং এবং প্রায় সাড়ে সাত ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখার সুযোগ পাওয়া যাবে এই ফোনে। 

আরও পড়ুন- রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, কত দামে কেনা যাবে এই ফোন? কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget