এক্সপ্লোর

Jio 5G: ভারতে চালু জিও-র ৫জি পরিষেবা, গ্রাহকদের সুবিধায় হাজির 'ওয়েলকাম অফার'

Reliance Jio 5G Service: প্রাথমিকভাবে দিল্লি, মুম্বই, কলকাতা এবং বারাণসী- এই চার শহরে চালু হচ্ছে জিও-র ৫জি সার্ভিস।

Jio 5G: ভারতে চালু হয়েছে রিলায়েন্স জিও-র ৫জি (Jio 5G) পরিষেবা। আজ ৫ অক্টোবর থেকে দিল্লি, মুম্বই, কলকাতা এবং বারাণসী- এই চার শহরে চালু হচ্ছে জিও-র ৫জি সার্ভিস। দশেরা উপলক্ষ্যে রিলায়েন্স জিও-র (Reliance JiO) তরফে গ্রাহকদের জন্য একটি একটি জিও ৫জি ওয়েলকাম অফার (Jio 5G Welcome Offer) চালু করা হয়েছে। Jio 5G Welcome offer- এর একটি নোটিফিকেশন পাঠানো হবে সেইসব ইউজারকে যারা এই পরিষেবা পাওয়া উপযুক্ত। এই নোটিফিকেশন পাওয়ার পর জিও-র ৫জি সার্ভিস অ্যাকসেস করতে পারবেন ওই নির্দিষ্ট গ্রাহকরা। 

Jio 5G Welcome offer

এই জিও ৫জি ওয়েলকাম অফার আসলে একটি ইনভাইট মাত্র। রিলায়েন্স জিও কর্তৃপক্ষ বর্তমানে র‍্যান্ডম ভাবে এই ইনভাইট পাঠাবে গ্রাহকদের। সকলে এই ইনভাইট পাবেন না। কিন্তু কেন এমন পদক্ষেপ নিয়েছে জিও? এটা কেবলমাত্র একটি বিটা টেস্ট। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রিলায়েন্স ইনভিটেশন সিস্টেম শুরু করতে চলেছে। যখন ৫জি পরিষেবা ভারতে সাবলীল ভাবে চালু হয়ে যাবে তখন সকলেই এই পরিষেবা পাবেন। আপাতত যাঁরা ৫জি পরিষেবা পাওয়ার জন্য উপযুক্ত তারাই জিও-র এই ইনভাইট নোটিফিকেশন পাবেন। এই নোটিফিকেশন মেসেজ পাওয়ার পরই ৫জি অ্যাকসেস করতে পারবেন ইউজাররা। 

আপাতত জিও-র পাঠানো এই নোটিফিকেশন ছাড়া আর কোনও মাধ্যমে ৫জি সার্ভিস অ্যাকসেস করার উপায় নেই। গ্রাহকদেরও র‍্যান্ডম ভাবে বেছে নেবে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ। যাঁরা এক্সক্লুসিভ ভাবে ৫জি পরিষেবার অ্যাকসেস পাবেন তাঁদের এসএমএস এবং অন্যান্য মাধ্যমের সাহায্যে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক ভাবে দেশের চার শহরে এই পরিষেবা চালু হলেও দ্রুত ভারতে ৫জি সার্ভিসের বিস্তার করবে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতের প্রতিটি কোনায় ৫জি পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বলেছেন রিলায়েন্স জিও-র কর্ণধার মুকেশ আম্বানি। 

জিও ৫জি পরিষেবা পাওয়ার জন্য কি নতুন সিম নেওয়া প্রয়োজন

রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে যে ৫জি সার্ভিস পাওয়ার জন্য নতুন সিম নেওয়ার প্রয়োজন নেই। যে সিম বা ৫জি ফোন রয়েছে সেখানেই পরিষেবা পাওয়া যাবে। এখনও ভারতে জিও-র ৫জি পরিষেবা খরচ জানা যায়নি। তবে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ দাবি করেছে যে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় কম খরচে গ্রাহকদের কাছে ৫জি পরিষেবা পৌঁছে দেবে তারা। জিও-র ৫জি পরিষেবা পাওয়ার জন্য ইউজারদের কোনও প্রিমিয়াম প্রাইস দিতে হবে না, একথাও জানিয়েছে সংস্থা। 

আরও পড়ুন- রেডমির নতুন ট্যাব লঞ্চ হয়েছে ভারতে, দেখে নিন তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ও ফিচার

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget