এক্সপ্লোর

JioPhone Next-এর বিক্রি শুরু, কীভাবে হাতে পাবেন ফোন ?

JioPhone Next Sale: এখন থেকে সব রিলায়েন্স স্টোরে পাবেন এই স্মার্টফোন। তবে সরাসরি স্টোর থেকে এইফোন কিনতে পারবেন না ক্রেতা। ফোন হাতে পেতে করতে হবে আরও কিছু কাজ।

নয়াদিল্লি: কথামতোই দীপাবলিতে(Diwali 2021) বিক্রি শুরু হয়ে গেল JioPhone Next-এর।এখন থেকে সব রিলায়েন্স স্টোরে পাবেন এই স্মার্টফোন। তবে সরাসরি স্টোর থেকে এইফোন কিনতে পারবেন না ক্রেতা। ফোন হাতে পেতে করতে হবে আরও কিছু কাজ। জেনে নিন কীভাবে গুগল(Google) ও রিলায়েন্সর(Reliance) যৌথ প্রয়াসের ফসল পাবেন আপনি। 

JioPhone Next Sale: বৃহস্পতিবারই রিলায়েন্সের তরফে নিশ্চিত করা হয় ফোন বিক্রির বিষয়ে। মুম্বইয়ের রিলায়েন্সের স্টোরের প্রতিনিধি জানান, তাদের কাছে JioPhone Next-এর স্টক রয়েছে। তবে সোজা দোকানে এলে এই ফোন পাওয়া যাবে না। আগে ফোনের বিষয়ে হোয়াটসঅ্যাপ বা রিলায়েন্সের অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তবেই পাওয়া যাবে ফোন কেনার ছাড়পত্র। সবথেকে আকর্ষণের বিষয় মাত্র ১৯৯৯ টাকা দিলেই ঘরে আনতে পারবেন ফোন। বাকি টাকা ১৮-২৪ মাসের সহজ মাসিক কিস্তিতে দিতে হবে কোম্পানিকে। 

JioPhone Next কিনতে কীভাবে রেজিস্টার করবেন ?
জিওর এই নতুন ফোন কিনতে চাইলে কাছের JioMart Digital retailer-এর কাছে গিয়ে ফোনের বিষয়ে রেজিস্টার করতে পারবেন। অথবা অনলাইনে www.jio.com/next-এ আপনার ফোনের প্রতি আগ্রহের কথা জানাতে পারেন। এ ছাড়াও রয়েছে হোয়াটসঅ্য়াপের অপশন। 70182-70182 নম্বরে ‘Hi’লিখে পাঠালেই পাবেন উত্তর। একবার ফোনের বিষয়ে নিশ্চিত হলেই কাছের JioMart Digital থেকে ফোন নিয়ে আসতে পারবেন।

মাসিক কিস্তিতে কীভাবে নেবেন ফোন ?
একসঙ্গে টাকা দিয়ে ফোন নিতে গেলে আপনাকে দিতে হবে ৬৪৯৯ টাকা। বাকি ১৮-২৪ মাসের জন্য কিস্তিতে নিতে পারবেন ফোন। সেই ক্ষেত্রে আপনাকে ডাউনপেমেন্ট করতে হবে ১৯৯৯ টাকা। এ ছাড়াও রয়েছে ৫০১ টাকা প্রসেসিং ফি।

JioPhone Next Feature: কী কী বিশেষ বৈশিষ্ট্য থাকছে এই ফোনে ?

১০ ভাষাতে দেখতে পারবেন বিষয়বস্তু : ফোনের স্ক্রিনে মাত্র একটা ট্যাপ করলেই নিজের পছন্দসই ভাষায় দেখতে পারবেন স্ক্রিনে যা লেখা আছে।
প্রগতি OS আসছে ফোনে : এই প্রথম গুগলের সঙ্গে জোট বেঁধে বিশেষ অপারেটিং সিস্টেম এনেছে জিও। যার নাম দেওয়া হয়েছে প্রগতি অপারেটিং সিস্টেম। গুগল জানিয়েছে, প্রগতি শব্দের অর্থ 'প্রগরেস'। অ্যান্ড্রয়েডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই 'স্পেশ্যাল অপারেটিং সিস্টেম'।
রিড অ্যালাউড : চাইলেই ফোনের কোনও টেক্সটকে জোরে পড়ার নির্দেশ দিতে পারবেন গ্রাহক।
ট্রান্সলেট নাও ফিচার : নতুন এই ফোনে থাকছে 'ট্রান্সলেট নাও' ফিচার। যার মাধ্যমে আপনি কোনও ছবি বা মোবাইল স্ক্রিনের লেখা অনুবাদ করে দেখতে পারবেন। যেকোনও অ্যাপের ক্ষেত্রেই এটা সম্ভব। 

JioPhone Next স্পেসিফিকেশন
JioPhone Next-এ ৫.৪৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে।নতুন মডেলে ২জিবি RAM দিয়েছে কোম্পানি। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফোনে। প্রথম থেকেই প্রগতি অ্যান্ড্রয়েড এডিশনে চলবে এই ফোন। বিভিন্ন টেক সাইটের রিপোর্ট বলছে, Qualcomm Snapdragon 215 চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ। ফোনে রয়েছে ৩৫০০ এমএএইচের ব্যাটারি।

আরও পড়ুন : SBI Customer Update: ৩৪২ টাকা দিয়ে পাবেন ৪ লাখের সুবিধা, পথ দেখাচ্ছে SBI

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget