এক্সপ্লোর

Moto Razr 2022: মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন

Motorola Smartphone: সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Moto Razr 2022 ফোন। এখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।

Motorola Smartphone: মোটোরোলার নতুন স্মার্টফোন Moto Razr 2022 লঞ্চ হয়েছে চিনে। এটি একটি ফোল্ডেবল ফোন। মোটোরোলার নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির একটি OLED মেন ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর পাশাপাশি তুলনায় ছোট একটি আউটার ডিসপ্লেও রয়েছে এই ফোনে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১২ এবং MyUI 4.0 সাপোর্ট রয়েছে এই ফোনে।

Moto Razr 2022 ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • মেন ডিসপ্লের উপর রয়েছে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট রয়েছে।
  • মেন ডিসপ্লে ছাড়াও মোটোরোলার এই নতুন ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে একটি ২.৭ ইঞ্চির OLED আউটার ডিসপ্লে।
  • এই ফোনের প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। এছাড়াও এই ফনের ডুয়াল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত সেকেন্ডারি সেনসর। প্রাইমারি ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার রয়েছে। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোনের ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ১৯ ৫জি ব্যান্ড, ৪জি, ওয়াই ফাই ৬ই, ব্লুটুথ, টাইপ- সি ইউএসবি পোর্ট।
  • এই ফোনে একটি ৩৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও Dolby Atmos সাপোর্ট যুক্ত স্পিকার রয়েছে।

মোটোরোলার এই ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে আরও দুটো ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে চিনে। মোটো এক্স৩০ প্রো এবং মোটো এস৩০ প্রো- এই দুটো ফোন লঞ্চের কথা রয়েছে।

মোটো এক্স৩০ প্রো এবং মোটো এস৩০ প্রো

মোটো এক্স৩০ প্রো ফোনে একটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আগেই শোনা গিয়েছিল। অন্যদিকে, মোটো এস৩০ প্রো ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর এবং ৪২৭০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে বলে শোনা গিয়েছে। মোটোরোলা রেজর ২০২২ ফোনের সঙ্গে একই দিনে অর্থাৎ ১১ অগস্ট মোটো এক্স৩০ প্রো এবং মোটো এস৩০ প্রো এই দুই ফোনও চিনে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- মোটো জি৬২ ৫জি ফোন লঞ্চ হল ভারতে, দেখুন দাম ও ফিচার

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget