এক্সপ্লোর

Motorola Flip Phone: ভারতে আসছে মোটো রেজর ৫০ ফোন, কবে লঞ্চ? কেমন হবে ডিসপ্লে এবং ক্যামেরা?

Motorola Razr 50: মোটো রেজর ৪০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে।

Motorola Flip Phone: ভারতে ফ্লিপ ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা (Motorola Smartphone)। এবার লঞ্চ হতে চলেছে মোটোরোলা রেজর ৫০ (Motorola Razr 50)। এই ফোন ৯ সেপ্টেম্বর লঞ্চ হবে ভারতে। মোটোরোলার ফ্লিপ স্টাইলের (Flip Style Phone) এই ফোনে ৩.৬ ইঞ্চির এক্সটার্নাল স্ক্রিন থাকবে বলে জানা গিয়েছে। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে এই ফ্লিপ ফোন। এবার আসছে ভারতে। জানা গিয়েছে ভারতে লঞ্চের পর লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলার এই ফ্লিপ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকে। আনুষ্ঠানিক লঞ্চের আগে মোটোরোলা রেজর ৫০ ফোনের সম্ভাব্য ডিজাইন এবং বেশ কিছু ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মোটোরোলা রেজর ৫০ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ৩.৬ ইঞ্চির কভার ডিসপ্লে থাকবে। বলা হচ্ছে, এটিই এই সেগমেন্টের সবচেয়ে বড় এক্সটার্নাল ডিসপ্লে। এই ফোন ওয়াটার রেজিসট্যান্ট মডেল অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না। এই ফোনের ডিসপ্লের উপর গোরিলা গ্লাস ভিক্টাস কোটিং থাকবে। এআই ফিচারের সাপোর্ট থাকবে মোটোরোলা রেজর ৫০ ফোনে। চিন ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন লঞ্চ হয়েছে। 

মোটো রেজর ৫০ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন 

  • মোটো রেজর ৫০ ফোনে ৬.৯ ইঞ্চির ইনার ডিসপ্লে থাকবে। এটি একটি pOLED ডিসপ্লে এবং এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাবেন ইউজাররা। এছাড়াও থাকবে ৩.৬ ইঞ্চির একটি কভার ডিসপ্লে। এটিও একটি pOLED স্ক্রিন হবে এবং এখানে ইউজাররা ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাবেন। 
  • মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এক্স চিপসেট থাকবে এই ফোনে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। 
  • মোটো রেজর ৪০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। এছাড়াও ইনার ডিসপ্লেতে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে সেলফি তোলা এবং ভিডিও চ্যাট করার জন্য। 
  • এই ফোনে ৪২০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ওয়্যারড ও ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- একসঙ্গে দুটো ৫জি ফোন ভারতে লঞ্চ করল রিয়েলমি, প্রি-অর্ডার করলে থাকছে বিশেষ সুযোগ পাওয়ার সুবিধা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?

ভিডিও

Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget