এক্সপ্লোর

Realme Smartphones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির 'নারজো' সিরিজের নতুন ফোন, দাম ১০ হাজারের কম, কী কী ফিচার রয়েছে?

Realme Narzo N63: রিয়েলমি নারজো এন৬৩ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৪৯৯ টাকা। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা।

Realme Smartphones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৬৩ ফোন (Realme Narzo N63)। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর চিপসেট (Octa Core Chipset)। এছাড়াও রয়েছে এআই (AI Camera) ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। রিয়েলমির এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন ইউজাররা। গতবছর অর্থাৎ ২০২৩ সালের মে মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো এন৫৩ ফোন। তারই সাকসেসর হিসেবে ভারতে এবার লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৬৩ ফোন। 

ভারতে রিয়েলমি নারজো এন৬৩ ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে বিক্রি শুরু হবে, কী কী অফার রয়েছে, কোন কোন রঙে এই ফোন লঞ্চ হয়েছে, জেনে নিন বিশদে 

ভারতে রিয়েলমি নারজো এন৬৩ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৪৯৯ টাকা। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। আগামী ১০ জুন দুপুর ১২ টা থেকে রিয়েলমি নারজো এন৬৩ ফোনের বিক্রি শুরু হতে চলেছে। ১৪ জুন পর্যন্ত চলবে প্রথম সেলের পর্যায়। এই সময়ের মধ্যে রিয়েলমির সাইটে ৫০০ টাকার কুপন পাবেন ক্রেতারা। তার ফলে রিয়েলমি নারজো এন৬৩ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম কমে হবে ৭৯৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে হবে ৮৪৯৯ টাকা। Leather Blue এবং Twilight Purple- এই দুই রঙে রিয়েলমি নারজো এন৬৩ ফোন লঞ্চ হয়েছে। Leather Blue রঙের ফোনে থাকছে একটি ভেগান লেদার ফিনিশ। 

রিয়েলমি নারজো এন৬৩ ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। 
  • এই ফোনে রয়েছে একটি Unisoc T612 প্রসেসর। এটি একটি ৪জি ফোন। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে চার্জ দেওয়া যাবে এই ফোনে। 
  • রিয়েলমির এই ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস সাপোর্ট পাবেন এই ফোনে। 
  • এটি একটি ডাস্ট স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। 

আরও পড়ুন- অতিরিক্ত গরমে বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ঠান্ডা রাখবেন কীভাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget