এক্সপ্লোর

TikTok Music App: লঞ্চ হতে চলেছে টিকটকের মিউজিক অ্যাপ, কী কী সুবিধা থাকবে?

Music App: শোনা গিয়েছে, মিউজিক অ্যাপ লঞ্চ করতে চলেছে টিকটকের পেরেন্ট সংস্থা বাইটড্যান্স।

TikTok Music App: শর্ট ভিডিওর (Short Video) জন্য জনপ্রিয় অ্যাপ টিকটক (TikTok App)। ভারতে যদিও এই অ্যাপ নিষিদ্ধ হয়েছে। তবে বিশ্বের অনেক দেশেই এখনও বেশ রমরমিয়ে চলে এই অ্যাপ। শোনা যাচ্ছে, এই টিকটক অ্যাপের পেরেন্ট সংস্থা ByteDance এবার টিকটকের ব্র্যান্ডে একটি মিউজিক অ্যাপ (TikTok Music App) লঞ্চ করতে চলেছে। আনুষ্ঠানিক ভাবে এই অ্যাপ কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। তবে খুব তাড়াতাড়িই অন্যান্য বাজারচলতি মিউজিক অ্যাপের সঙ্গে পাল্লা দিতে টিকটকের মিউজিক অ্যাপ যে ময়দানে নামবে সেটা বোঝাই যাচ্ছে।

টিকটকের মিউজিক অ্যাপে কী কী থাকতে পারে

শোনা যাচ্ছে, অন্যান্য মিউজিক অ্যাপের মতোই টিকটকের মিউজিক অ্যাপেও থাকতে চলেছে প্লে, শেয়ার এবং ডাউনলোডের সুবিধা। এর পাশাপাশি ইউজাররা প্লেলিস্ট ক্রিয়েট, শেয়ার এবং রেকমেন্ড করার অপশনও পাবেন বলে শোনা গিয়েছে। এছাড়াও মিউজিকে কমেন্ট করা, অডিও এবং ভিডিওর লাইভস্ট্রিম করার সুবিধাও থাকবে ইউজারদের হাতে। সম্প্রতি Insider- এর patent reports থেকে এইসব তথ্য জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে মে মাসে টিকটকের পেরেন্ট সংস্থা বাইটড্যান্স US Trademark Office- এ একটি ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ফাইল করেছে। টিকটক মিউজিক অ্যাপের উল্লেখ রয়েছে সেখানে।

ByteDance- এর বর্তমান মিউজিক অ্যাপ

টিকতকের পেরেন্ট সংস্থা ByteDance- এর একটি মিউজিক অ্যাপ ইতিমধ্যেই রয়েছে। তার নাম Resso। ২০২০ সালে লঞ্চ হয়েছে এই মিউজিক অ্যাপ। ভারতে টিকটক নিষিদ্ধ হয়ে গেলেও এই Resso অ্যাপ চালু রয়েছে। এছাড়াও ব্রাজিল এবং ইন্দোনেশিয়াতেও চালু রয়েছে এই মিউজিক অ্যাপ। টিকটকে যেসমস্ত শর্ট ভিডিও রয়েছে তার ব্যাকগ্রাউন্ডে থাকা গান পুরো শুনতে চাইলে ইউজাররা এই Resso অ্যাপে যেতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত পরিসংখ্যান অনুসারে টিকটকের পেরেন্ট সংস্থা বাইটড্যান্সের মিউজিক অ্যাপ Resso- র ভারত, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায় প্রায় ৪০ লক্ষ ইউজার রয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারি মাস, এই সময়ের মধ্যে Resso অ্যাপে বৃদ্ধি হয়েছে ৩০৪ শতাংশ। অর্থাৎ এই মিউজিক অ্যাপ কতটা জনপ্রিয় তা আন্দাজ করাই যাচ্ছে।

অর্থাৎ টিকটকের মিউজিক অ্যাপ লঞ্চ হলে সেটাও ব্যাপকভাবে জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি স্পটিফাই, ইউটিউব মিউজিক, অ্যাপেল মিউজিক, গানা- এইসব মিউজিক অ্যাপের সঙ্গে টিকটকের মিউজিক অ্যাপ জোরদার পাল্লা দেবে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন- নতুন ফিচারে হোয়াটসঅ্যাপের চমক, গ্রুপ থেকে মেসেজ ডিলিট করতে পারবেন অ্যাডমিনরা

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget