এক্সপ্লোর

'সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করলে আইন মেনে পদক্ষেপ,' বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

'সাম্প্রদায়িকতার কথা বললে কমিউনাল ল অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোন রাজনৈতিক রং দেখা হবে না', বিধানসভায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পাল্টা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। অন্যদিকে ভোট পরবর্তী অশান্তির রিপোর্ট নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। তথ্য না দেওয়ার অভিযোগ করেছেন রাজ্যপাল। আজই রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। 

দুবরাজপুরে দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মুক্তিনগরে সংঘর্ষের জেরে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। আরও ৯ জন তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। এর পাশাপাশি, আজ সকালে দুবরাজপুরের পাঁচড়া গ্রামে তৃণমূল কার্যালয়ে আগুন, এক তৃণমূল কর্মীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। পাঁচড়া গ্রামে তৃণমূলের খয়রাশোল ব্লকের সভাপতি মাখন মুখোপাধ্যায়-সহ একাধিক শাসক-নেতার বাড়িতে হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুরের পাশাপাশি, চলে বাইক ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও অস্বীকার করেছে গেরুয়া শিবির।

দলবিরোধী কাজের অভিযোগে খেজুরির প্রাক্তন বিধায়ক সহ দুই নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (TMC)। পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার ১৬টি আসনের মধ্যে ৭টিতে হেরেছে শাসক দল। গতকাল তমলুকে পর্যালোচনা বৈঠকে বসে তৃণমূলের জেলা নেতৃত্ব। বৈঠকে খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়।

রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে করোনা সংক্রমণ। করোনা দ্বিতীয় ঢেউয়ে আগের সব রেকর্ড ভেঙে এই মুহূর্তে বঙ্গের দৈনিক সংক্রমণ প্রায় ২০ হাজার ছুঁইছুঁই। শনিবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। এই সময়পর্বে রাজ্যে একদিনে করোনায় ১২৭জনের মৃত্যু হয়েছে।

করোনাকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভয়াবহ অবস্থা। ভর্তি বেড, জরুরি বিভাগে কাতারে কাতারে রোগী। জরুরি বিভাগের সামনেই মেঝেয় পড়ে ছটফট করছেন রোগী! একই চ্যানেল দিয়ে একজনের পর একজন রোগী অক্সিজেন নিচ্ছেন।'দশ বেডের অক্সিজেন পার্লারের একটিও খালি নেই। আমরা নিরুপায়', জানালেন হাসপাতাল সুপার।

গতকাল রাতে মৃত্যু, বাড়িতে এখনও পড়ে মৃতদেহ! ভাটপাড়ায় ২০ ঘণ্টা বাড়িতেই পড়ে মৃতদেহ। গতকাল রাত ১.৩০টায় মৃত্যু হয়েছিল করোনা রোগীর। দুপুরে প্লাস্টিকে মৃতদেহ মুড়ে চলে যান পুরকর্মীরা। স্থানীয় কাউন্সিলরের স্বামী জানিয়েছেন, রাত ১০টার পরে দাহ করার নিয়ম, তাই অপেক্ষা করতে হয়েছে। 

রাজনৈতিক সংঘাতের মধ্যেই রাজ্য রাজনীতিতে সৌজন্যের নজির। বিধানসভায় শপথ নিয়েই শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কিছুক্ষণ কথা বললেন শিলিগুড়ির প্রাক্তন বাম বিধায়কের সঙ্গে। অশোক ভট্টাচার্যের কাছে আশীর্বাদ চাইলেন শঙ্কর ঘোষ। অশোক ভট্টাচার্য বলেন, 'ওকে আমি ছোট থেকেই চিনি। জনপ্রতিনিধি হিসাবে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমাদের রাজনৈতিক লড়াই চলতে থাকবে।'

জঙ্গলের মধ্যে পরিত্যক্ত কুয়োতে পড়ে গেল হস্তিশাবক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের মানিকপাড়ার ডালকাঠি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ৫০-৬০টা হাতির দল। শনিবার ভোরে মানিকপাড়া জঙ্গল থেকে অন্যত্র যাওয়ার সময় পরিত্যক্ত কুয়োয় পড়ে যায় হস্তিশাবকটি। পরে গ্রামবাসীদের সহায়তায় সেই হস্তিশাবককে উদ্ধার করে হুলা পার্টির সদস্যরা।

ভিডিও জেলার

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত

সেরা শিরোনাম

TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget