BJP: শুরু হচ্ছে বিজেপির ঘর ঘর যাত্রা, রামমন্দির উদ্বোধন নিয়ে প্রচারে সরাসরি বঙ্গ বিজেপি
রামমন্দির উদ্বোধন নিয়ে প্রচারে এবার সরাসরি বঙ্গ বিজেপি। পয়লা থেকে ১৫ জানুয়ারি রামমন্দির সামনে রেখে বিজেপির ঘর ঘর যাত্রা । বিভিন্ন জেলায় রাম মন্দিরের উদ্বোধনের প্রচার। করবেন বিজেপি নেতারা । অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার জন্য সমর্থকদের ও রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাবেন বিজেপি নেতারা । বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একাধিকবার রাম মন্দিরকে নিয়ে প্রচার করা হয়েছে । কিন্তু রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রথম সরাসরি বঙ্গ বিজেপির কর্মসূচি। এরমধ্যেই আগামীকাল রাজ্যে আসছেন মোহন ভাগবত । তিন দিনের সফরে রাজ্যে আসছেন সরসঙ্ঘচালক । আগামীকাল রাতে কেশব ভবনে আসবেন ভাগবত । আরএসএস সূত্রে খবর, সরসঙ্ঘচালকের সাংগঠনিক সফরে একাধিক বিজেপি নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা।






















