Ration Corruption: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ। ABP Ananda Live
Bakibur Rahman: রেশন দুর্নীতিতে (Ration Corruption) অভিযুক্ত মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের(Bakibur Rahman) কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি (ED)। কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) সূত্রে দাবি, বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫টি সম্পত্তির হদিশ মিলেছে। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। ইডি সূত্রে দাবি, বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ পাওয়া গেছে। যার বেশিরভাগই উত্তর ২৪ পরগনা ও বহরমপুরে। শুধু তাই নয়, পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসাত ও রঘুনাথপুরে ৯টি ফ্ল্যাট রয়েছে বাকিবুরের। যার মোট আয়তন সাড়ে ৭হাজার স্কোয়ার ফুটের বেশি বলে ইডি সূত্রে দাবি। রেজিস্ট্রাড সম্পত্তির পরিমাণ এত হলে, বেনামি সম্পত্তির পরিমাণ কত? তা ভাবাচ্ছে ইডির তদম্তকারী আধিকারিকদের।






















