এক্সপ্লোর

Morning Headlines: দিল্লিতে মোদি-মমতা একান্ত বৈঠক, প্রায় ৪৫ মিনিট কথা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত তৃণমূলের। দলের সিদ্ধান্ত জানিয়ে শিশির-দিব্যেন্দুকে চিঠি। গেলেও দেখতে পাবেন, না গেলেও দেখতে পাবেন, প্রতিক্রিয়া শিশিরের।

দিল্লিতে মোদি-মমতা একান্ত বৈঠক। প্রায় ৪৫ মিনিট কথা। দ্রুত রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা মেটানোর দাবি। সন্ধেয় সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে। 

একশো দিনের কাজ থেকে মিড ডে মিল। কেন্দ্রকে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি মেটানোর দাবি। না হলে উন্নয়ন হবে কী করে? বকেয়ার হিসেব দিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর। 

নিয়োগে দুর্নীতিতে তোলপাড়ের মধ্যেই মোদি-মমতা বৈঠক। সেটিং-খোঁচা বাম-কংগ্রেসের। দাবি নিয়ে দেখা করলে প্রশ্ন কেন? পাল্টা তৃণমূল। পা ধরলেও কেউ বাঁচবে না, খোঁচা বিজেপির।

পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজত, নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। প্রেসিডেন্সিতে পার্থ, আলিপুর উইমেন্সে অর্পিতা। জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি। 

অর্পিতাকে ডিভিশন ওয়ান প্রিজনার হিসেবে দেখা হোক। প্রাণহানির আশঙ্কা থাকতে পারে জেলে। পরীক্ষা করে যেন খাবার দেওয়া হয়। আদালতে সওয়াল ইডির আইনজীবীর।

তদন্তে অসহযোগিতা পার্থর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয় ও অর্পিতার মধ্যে অনন্ত টেক্সফ্যাবের শেয়ার হস্তান্তর। ট্রাস্টির মাধ্যমে সরানো হয় টাকা, আদালতে দাবি ইডির। 

পার্থ পালানোর লোক নন। জামিন পেলে বিধায়কপদে ইস্তফার ভাবনা। বলির পাঁঠা করা হচ্ছে পার্থকে। অর্পিতার সঙ্গে কোনও সম্পর্ক নেই। সওয়াল পার্থর আইনজীবীর।

তেমনভাবে চিনতাম না অর্পিতাকে, নাকতলার পুজোয় দেখেছি। কার টাকা, জানি না। জেরায় ফের দাবি পার্থর, ইডি সূত্রে খবর।

নিয়োগ দুর্নীতি তদন্তের মাঝেই এবার কোপে দুই অফিসার। মন্ত্রী থাকাকালীন পার্থর আপ্ত সহায়ক ও ওএসডিকে পাঠানো হল কম্পালসারি ওয়েটিংয়ে। বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের। 

উচ্চ প্রাথমিকে কাটতে চলেছে নিয়োগ জট? কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি এসএসসির। ইন্টারভিউয়ে ডাক না পাওয়া ১১০০ প্রার্থীর তালিকা প্রকাশ। ১৩ অগাস্টের মধ্যে নথি আপলোডের নির্দেশ। 

গরু পাচার মামলায় ফের অনুব্রতকে সিবিআই-তলব। সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। সোমবার এখনও দেরি আছে, মন্তব্য অনুব্রতর। দেহরক্ষী সায়গলের জেল হেফাজত।

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির কাছে হাজিরা এড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। ১৬ অগাস্টের মধ্যে সিআইডিকে স্টেটাস রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের।

পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। কাঠগড়ায় গলফগ্রিন থানা। মারধর হয়নি। মৃত্যুর জন্য শরীরে আঘাতের চিহ্ন যথেষ্ট নয়, ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে দাবি পুলিশের। 

রাখি পূর্ণিমায় ছুটি ঘোষণা রাজ্য সরকারের। ১১ অগাস্ট রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতরে ছুটি। নবান্ন থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। 

ভিডিও জেলার

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম'
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget