এক্সপ্লোর

Kolkata News: বারবার চিহ্নিত দাগিদের পাশে রাজ্য, বারবার আদালতে ধাক্কা | SSC Case

ABP Ananda Live: ২০১৬ সালের SSC নিয়ে যাবতীয় বিতর্ক যাদের জন্য়, তারা হল সেই 'দাগি' চাকরিপ্রার্থীরা। যোগ্য়তা না থাকা সত্ত্বেও, যারা ব্য়াপক দুর্নীতি করে, কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে চাকরি পেয়েছে। এই 'দাগি'দের জন্য়ই ২০১৬ সালের পুরো প্য়ানেল বাতিল করেছে আদালত। এই 'দাগি'দের জন্য়ই আজ রাস্তায় বসতে হয়েছে যোগ্য়দেরও। কিনতু, যাবতীয় বিতর্ক, সমালোচনা সত্ত্বেও রাজ্য় সরকার শুরু থেকে এই দাগিদেরই পাশে। মন্ত্রিসভার সিদ্ধান্তে তৈরি, যে 'অতিরিক্ত শূন্য়পদ' নিয়ে বিতর্কের ঝড় ওঠে, তা দুর্নীতিগ্রস্তদের চাকরি বাঁচাতেই তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার যোগ্য়-অযোগ্য় আলাদা করার কথা বললেও, তা করা হয়নি। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখার পর, ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়যে সভা করেন, সেখানেও তিনি বলেছিলেন--- "আগে যোগ্যদেরটা হয়ে যাক। বাদবাকি যাঁরা থাকবেন যাঁদের অযোগ্য বলা হচ্ছে তাঁদের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে আমি দেখব।" এরপর SSC-র নতুন নিয়োগে দাগিদের অংশগ্রহণ আটকাতে হাইকোর্টে মামলা হলে, সেখানেও দাগিদের হয়ে লাগাতার সওয়াল করেন সকুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তিনি সরাসরি এই প্রশ্নও তোলেন যে, "কারও দোষপ্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে?" বুধবারও ডিভিশন বেঞ্চের শুনানিতে কার্যত দাগিদের হয়ে সওয়াল করে, অ্যাডভোকেট জেনারেল বলেন, "নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে।" এই প্রেক্ষাপটে যোগ্য় চাকরিহারারা বলছেন, দাগিদের প্রতি রাজ্য় সরকারের যতটা দরদ, যোগ্য়দের প্রতি অবহেলা ততটাই স্পষ্ট! 

 

 

'জঙ্গিরা ধর্ম দেখে দেখে গুলি করার সময় পেল কী করে ? কেন ইনটেলিজেন্স বারবার ফেল করছে? '

পহেলগাঁওকাণ্ডে গোয়েন্দা ব্য়র্থতার অভিযোগ তুলতে গিয়ে, বিরোধীদের ওপর কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তার প্রসঙ্গ টেনে আনল তৃণমূল। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান। ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিও প্রশ্ন তোলেন, এত জঙ্গি ঢুকছে, আমরা আটকাতে পারছি না কেন? পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব পাঠের আলোচনাতেও উঠে এল কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগের প্রসঙ্গ!কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান।মোদি সরকারকে খোঁচা দিলেন মুখ্য়মন্ত্রী। বর্ডার পেরিয়ে পহেলগাঁওয়ে কীভাবে ঢুকে পড়ল জঙ্গিরা? সেনিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন আগে থেকে হামলার খবর ছিল না গোয়েন্দাদের কাছে? প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না। বিজেপি সরকারের পদত্যাগ চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী।

ভিডিও জেলার

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget