Scam : OMR শিট কেলেঙ্কারিতে তালিকায় নাম বাগদার চন্দন ঘনিষ্ঠ শান্তনুর। Bangla News
হাইকোর্টের নির্দেশে প্রকাশিত OMR শিটে ৯৪১ নম্বরে নাম রয়েছে শান্তনু বিশ্বাসের। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বাগদার চন্দন মণ্ডলের মামা-ভাগিনা গ্রামেই বাড়ি শান্তনুর। তিনি গাইঘাটা কলাসীমা বিবেকানন্দ বিদ্যাপীঠের নবম-দশমে ভৌতবিজ্ঞান পড়ান। চন্দনের মাধ্যমেই শান্তনু চাকরি পান বলে অভিযোগ উঠেছে। বাড়ি গিয়ে দেখা মেলেনি শান্তনুর। তাঁর মা সাধনা বিশ্বাস জানিয়েছেন, চন্দন অনেককে চাকরি করে দিয়েছিল। ছেলেও পেয়েছিল। তবে এই চাকরিটা পরীক্ষা দিয়ে পেয়েছে। বাকিটা জানি না বলে দাবি করেছেন শান্তনুর মা সাধনা বিশ্বাস। শান্তনুর । স্কুল সূত্রে জানা গেছে, DI অফিস ২০১৬-র পরে যোগ দেওয়া। শিক্ষকদের সম্পর্কে তথ্য চেয়েছিল। এমনই দুই শিক্ষকের মধ্যে শান্তনু অন্যতম। সমস্ত তথ্য DI অফিসে জানানো হয়েছে।






















