এক্সপ্লোর
TMC-Congress Clash: ফরাক্কায় টোল আদায়কে কেন্দ্র করে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, আহত বিধায়ক
ফরাক্কার (Farakka) কেন্দুয়ায় টোল আদায়কে কেন্দ্র করে কংগ্রেস (Congress) ও তৃণমূলের (TMC) সংঘর্ষ। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুই দল। সংঘর্ষের মধ্যে ইটবৃষ্টি হয়। জানা গেছে ওই টোল গেটে যারা টোল আদায় করতেন তাঁদের সময়সীমা শেষ হয়ে গেছে। এই অভিযোগ তুলে ওই এলাকায় যান ফরাক্কার বিধায়ক ও তাঁর সমর্থকরা। সেখানে গিয়ে তাঁরা ওই টোলের পরিচালকদের সেখান থেকে চলে যেতে বলেন। এই টোল পরিচালকরা স্থানীয় কংগ্রেস সমর্থক বলে জানা গেছে। বাঁধা দেওয়ায় বচসা শুরু হয়। এই বচসা সংঘর্ষের আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। আহত হয়েছেন বিধায়ক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জেলার
টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















