এক্সপ্লোর

West Bengal Election 2021: প্রথম দফার নির্বাচনে কড়া নিরাপত্তা কমিশনের, মোতায়েন ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কাল শুরু হচ্ছে রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ৫ জেলার ৩০ আসনে ভোটকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের। মোতায়েন থাকছে ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বিধানসভা এলাকায় চলবে ড্রোনে নজরদারি। মোতায়েন থাকছে রাজ্য পুলিশও।

শনিবার ৫ জেলার ৩০ আসনে ভোটগ্রহণের মধ্যে দিয়ে শুরু হয়ে যাচ্ছে রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। সেদিকে মাথায় রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে শনিবার ৫ জেলার ভোটে মোতায়েন থাকছে ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে পুরুলিয়ায়। বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা ও রঘুনাথপুর--পুরুলিয়ার এই ৯টি বিধানসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ৩ হাজার ১২৭টি। 

বুথ ও অন্যান্য নিরাপত্তায় এখানে ১৮৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এছাড়াও ইন্সপেক্টর, এসআই, এএসআই, কনস্টেবল মিলিয়ে ২ হাজার ২২৯ জন রাজ্য পুলিশকর্মী ও ৪৪৬ জন মহিলা কনস্টেবল মোতায়েন থাকছে। 

ভোট রয়েছে ঝাড়খণ্ড ও ওড়িশা লাগোয়া ঝাড়গ্রাম জেলার চারটি আসনেও। ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর ও নয়াগ্রাম, এই চারটি বিধানসভা আসনের ১ হাজার ৩০৭টি বুথে ভোটগ্রহণ হবে। তার জন্য ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশকর্মী মোতায়েন থাকছেন ২ হাজার ২২৩ জন। তবে ঝাড়খণ্ড লাগোয়া সীমান্তে শুক্রবার সকালে তেমন নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়েনি। পটাশপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, রামনগর ও এগরা--পূর্ব মেদিনীপুরের এই সাতটি আসনে মোট বুথের সংখ্যা রয়েছে ২ হাজার ৪৩৭টি। সেখানে মোতায়েন করা হয়েছে ১৬৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও মহিলা কনস্টেবল-সহ রাজ্য পুলিশের কর্মী থাকছেন ১ হাজার ৭২৭ জন। 

শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। মেদিনীপুর, শালবনি, গড়বেতা, খাড়গপুর গ্রামীণ, কেশিয়াড়ি ও দাঁতন--পশ্চিম মেদিনীপুরের এই ছটি বিধানসবা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ২ হাজার ৮৯টি। বুথ ও অন্যান্য নিরাপত্তায় এখানে ১৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মহিলা কনস্টেবল-সহ রাজ্য পুলিশের কর্মী থাকছেন ১ হাজার ৩৩৭ জন।

এদিন ভোটগ্রহণ হবে বাঁকুড়াতেও। শালতোড়া, ছাতনা, রাইপুর ও রানিবাঁধ- এই চারটি বিধানসভার মোট বুথের সংখ্যা ১ হাজার ৩২৮টি। মোতায়েন থাকছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মহিলা কনস্টেবল-সহ মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৭১ জন। 

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget