এক্সপ্লোর

Kawasaki 500: প্রিমিয়াম বাইকের তালিকায় এল কাওয়াসাকির নিঞ্জা ৫০০, দামে হার মানাবে চার চাকাকেও

Expensive Bike: প্রিমিয়াম মডেল হলেও কাওয়াসাকি নিনজা ৫০০ এর দাম এবার অনেকটাই সাধ্যের মধ্যে। ৫.২ লাখ টাকা দিলেই আপনার গ্যারাজে এসে যাবে কাওয়াসাকি এই নতুন বাইকটি।

Expensive Bike: দামের দিক থেকে হার মানাবে ছোট্ট চার চাকার গাড়িকেও। ভারতের বাজারে এল প্রিমিয়াম মডেলের এই বাইক কাওয়াসাকি নিঞ্জা ৫০০। বাইক নির্মাতা (Kawasaki Ninja 500) সংস্থাগুলি কিছুদিন ধরেই পারফরম্যান্স এবং প্রিমিয়াম মডেলের বাইক নির্মাণের উপর জোর দিচ্ছে আর ভারতের বাজারে ক্রমেই এই প্রিমিয়াম বাইকের চাহিদা ও জনপ্রিয়তা বেড়ে চলেছে। আর সেই ধারাতেই নতুন রূপে বাজারে এলো কাওয়াসাকির এই প্রিমিয়াম মডেল।

এর আগে কাওসাকির আরও একটি প্রিমিয়াম মডেল গত বছর সেপ্টেম্বর মাসে বাজারে এসেছিল। সেটির দাম ছিল এই মডেলটির থেকেও আরও অনেক বেশি। তবে যারা কাওয়াসাকি বাইক চালাতে পছন্দ করেন তাদের জন্য এবার মডেলের দামে (Kawasaki Ninja 500) কিছুটা স্বস্তি পাবেন গ্রাহকরা। প্রিমিয়াম মডেল হলেও কাওয়াসাকি নিনজা ৫০০ এর দাম এবার অনেকটাই সাধ্যের মধ্যে। ৫.২ লাখ টাকা দিলেই আপনার গ্যারাজে এসে যাবে কাওয়াসাকি এই নতুন বাইকটি । তবে দাম আগের মডেলের থেকে কমলেও এখনো ভারতের বাজারে ছোটখাটো একটি চার চাকার গাড়ির দামকে হার মানাবে কাওয়াসাকির এই বাইক।

নিনজা ৫০০ বাজারে এসে আগের নিনজা ৪০০ মডেলটির কথা ভুলিয়ে দেবে বাইক প্রেমিকদের। তবে এর কাটিং এবং সমস্ত ধরনের স্ল্যাশ একই থাকছে। যে কারণে এই বাইকটি ও নিনজা ৪০০-র মতই আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ লুকসম্পন্ন হতে চলেছে।

Aprilia RS457 মডেলটির সঙ্গে ভারতের বাজারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে কাওয়াসাকি নিনজা ৫০০।  এতে আছে ৪৫১ সিসির ইঞ্জিন যা মূলত প্যারালাল টুইন ইঞ্জিন। এতে ৪৫ বি এইচ পি ক্ষমতা তৈরি হয়। বাইকটির ওজন ১৭১ কেজি। যেখানে Aprilia RS457 মডেলটির ওজন কিছুটা বেশি আর নিনজা ৪০০ মডেলের থেকে নিনজা ৫০০ মডেলের ওজন অনেকটাই বেশি।

নিনজা ৫০০-র সিটের উচ্চতা ৭৮৫ মিমি এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার। বাইকের ফিচারস এর মধ্যে রয়েছে এলইডি হেড লাইট, এলসিডি ডিসপ্লে তার সঙ্গে ব্লুটুথ সংযুক্ত, আসিস্ট এন্ড স্লিপার ক্লাচ, সিক্স স্পিড গিয়ারবক্স এবং সবশেষে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস।

বিশ্বের বাজারে এই বাইকের (Kawasaki Ninja 500) বিভিন্ন রঙের ভ্যারিয়েন্ট থাকলেও ভারতের বাজারে কাওয়াসাকি নিনজা ৫০০ শুধুমাত্র একটি অল ব্ল্যাক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বিশ্বের বাজারে এর সবুজ রঙের একটি রয়েছে। আশা করা হচ্ছে ভারতীয় কিছুদিনের মধ্যে সেই রঙের ভ্যারিয়েন্টটি চালু হবে।

দামের কথা বলতে গেলে নিনজা 400 বাইকটির দামের সঙ্গে নতুন এই নিনজা মডেলের দামে কোন ফারাক নেই। এর দাম একটি এলিমিনেটর ক্রুজারের থেকে কিছুটা কম।

ইতিমধ্যেই এই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে তবে আগামী মার্চ মাসের আগে বুকিং করা থাকলেও বাইক কিন্তু গ্রাহকেরা পাবেন না।

আরও পড়ুন: Tata Motors: এসে গেল টাটা টিগোরের সিএনজি AMT মডেল, কী ফিচার্স ? কেমন দাম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget