এক্সপ্লোর

MG 5 Sedan: টয়োটাকে টেক্কা দিতে নতুন মডেল আনছে এমজি মোটরস, কী ফিচার্স থাকছে এই প্রিমিয়াম সেডানে ?

MG Motors: এম৫ একটা বড় আকারের প্রিমিয়াম সেডান যা কিনা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ির মধ্যেই নথিভুক্ত হতে চলেছে। কী কী ফিচার্স এই গাড়ির ?

সোমনাথ চট্টোপাধ্যায়: প্রিমিয়াম সেডানের জগতে আরও একটি নতুন মডেল আনতে চলেছে এমজি মোটরস। জানা গিয়েছে চলতি মাসের ২০ তারিখ অর্থাৎ আগামীকাল বুধবারই বাজারে তাঁদের নতুন প্রিমিয়াম সেডান আনতে চলেছে এমজি মোটরস। এই মডেলটির (MG 5 Sedan) নাম দেওয়া হয়েছে এমজি ৫ সেডান। বাজারে আরও কী পরিকল্পনা করেছে এমজি মোটরস জানিয়েছে সংস্থা।

এম৫ একটা বড় আকারের প্রিমিয়াম সেডান যা কিনা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ির মধ্যেই নথিভুক্ত হতে চলেছে। টয়োটা করোলা এবং স্কোডা অক্টাভিয়া- প্রিমিয়াম সেডান সেগমেন্টে এই দুই মডেলের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে এমজি মোটরসের এমজি ৫ সেডান (MG 5 Sedan)। এই টয়োটা করোলা আর স্কোডা অক্টাভিয়া এখন আর সেভাবে ভারতের বাজারে পাওয়া যায় না। ফলে প্রতিযোগিতার মাত্রাও এখন তাই অনেক কম। এমজির এই মডেল আগামীতে ভারতের সেডানপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে।

শার্প ও অ্যাপিলিং লুক রয়েছে এই গাড়ির মডেলে। সঙ্গে এর রিয়ার স্টাইলিংয়ের মধ্যে থাকছে কুপের মত প্রোপোরশন। সামনের দিকটা একটা বড় গ্রিলের সঙ্গে একটা অ্যাঙ্গুলার লুক রয়েছে। স্টাইলিং এই মডেলের ক্ষেত্রে অনেকটাই কম্প্যাক্ট লাক্সারি সেডানের মত। CLA এতে আছে খুব টাইট প্রোপোরশনে। এই মডেলের ক্ষেত্রে স্পেসের কোনও কমতি নেই।

এতে থাকছে একটি ১.৫ লিটার টার্বো এবং ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন তাঁর সঙ্গে সিভিটি প্লাস ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন এর অন্যতম বৈশিষ্ট্য। ইকুইপমেন্টের (MG 5 Sedan) মধ্যে থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, সানরুফ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং আরও অনেক কিছু। সেখানে একটি লেদার আপহোলস্ট্রে রয়েছে। রিয়ার সিটে বসলে মনে হবে একটা ঘরের মত স্পেস ও আরাম পাওয়া যাচ্ছে।

এমজি ৫ ভারতের বাজারে বেশ জনপ্রিয় গাড়ি হয়ে উঠতে চলেছে। তবে এমজি মোটরস এখনও তাঁদের আপগ্রেডেড কিছু ফিচার্সের ব্যাপারে জানায়নি। যদিও আগামীকালই উদ্বোধন হবে এই প্রিমিয়াম সেডানের। আগামীতে আরও কিছু পরিকল্পনা আছে এই গাড়ি নির্মাতা সংস্থার (MG 5 Sedan)। নিজেদের রেঞ্জ পূরণ করতে এবং ইলেকট্রিক গাড়ির পোর্টফোলিও ভরাট করতে চাইছে এমজি মোটরস। মূলত এবার থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবে এমজি মোটরস।

JSW সংস্থার সঙ্গে কাজ করতে চলেছে এমজি মোটরস। ভারতের জেভি অপারেশনে এই সংস্থার প্রায় ৩৫ শতাংশ শেয়ার রয়েছে। SAIC-র গ্লোবাল পোর্টফোলিওকে মাথায় রেখেই মূলত এমজি মোটরস ভারতে তাঁদের ব্যবসা বৃদ্ধি করতে চাইছে। প্রিমিয়াম গাড়ির রেঞ্জে নাম লিখিয়ে বেশ ভাল নম্বর পাবে এমজির এই নতুন সেডান মডেলটি।

আরও পড়ুন: Yezdi Motorcycle: ৩৫০ সিসির বিভাগে রয়্যাল এনফিল্ডকেও টেক্কা দেবে এই বাইক, কী ফিচার্স ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget