এক্সপ্লোর

Budget 2024: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট এই দিনে, সরকার জানাল তারিখ

FM Nirmala Sitharaman: আগামী ২৩ জুলাই ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

Budget Session:   কেন্দ্র সরকার এবারে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের দিনক্ষণ ঘোষণা করেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজ্জু (Kiren Rijju) শনিবার জানান যে, আগামী ২২ জুলাই থেকে ১২ অগস্টের মধ্যে সংসদে বাজেট (Union Budget 2024) অধিবেশনের আয়োজন করা হয়েছে। এই সময়ের মধ্যে আগামী ২৩ জুলাই ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

রাষ্ট্রপতির কাছ থেকে বাজেট অধিবেশনের অনুমোদন

আজ শনিবার ৬ জুলাই ভারতের ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ নিয়ে সমাজমাধ্যমে তথ্য জানিয়েছেন কিরেন রিজ্জু। লোকসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন। এর আগে অনেক গণমাধ্যমে দাবি করা হয়েছিল অর্থমন্ত্রী জুলাইয়ের শেষ সপ্তাহে দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। আজ এই দিনক্ষণ নিশ্চিত করেছেন কিরেন রিজ্জু।

টানা ৭ম বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন

 তৃতীয়বার দেশে ফিরল নরেন্দ্র মোদি সরকার আর মোদি সরকারের হয়ে আবারও তৃতীয় মেয়াদে অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামন। এবার বাজেট পেশ করতে গিয়ে নতুন রেকর্ড গড়তে চলেছেন অর্থমন্ত্রী। টানা সপ্তমবারের মত বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। দেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে তিনিই প্রথম এই রেকর্ড গড়তে চলেছেন। এর আগে মোরারজী দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন। এটি হবে ১৯তম লোকসভার প্রথম সংসদীয় অধিবেশন। ১৮তম অধিবেশন শুরু হয়েছিল ২৫ জুন থেকে, চলেছিল ৩ জুলাই পর্যন্ত।

মোরারজী দেশাইয়ের ১০টি বাজেট উপস্থাপনের রেকর্ড ভাঙেনি এখনও। পি চিদাম্বরম ও প্রণব মুখোপাধ্যায় মোট ৯ বার, যশবন্ত রাও চৌহান, যশবন্ত সিনহা এবং সিডি দেশমুখ মোট ৭ বার এর আগে বাজেট পেশ করে রেকর্ড গড়েছেন। 

আগের ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে সরকার অর্থনৈতিক নীতিগুলিকে প্রাধান্য দিয়েছিল। উৎপাদনশীলতা বৃদ্ধি, বিভিন্ন বিভাগে কর্মসংস্থান তৈরির সুযোগ বৃদ্ধি করতে চেষ্টা করা হয়েছিল। এবারে পূর্ণাঙ্গ বাজেটে কোন খাতে নজর থাকে, তার অপেক্ষায়। এই পূর্ণাঙ্গ বাজেটে (Union Budget 2024) আশা করা হচ্ছে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এবং সাধারণ মানুষের করের বোঝা কমানোর দিকেই নজর থাকবে মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেটে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jio New Recharge Plans: প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পেতে চান? জিও আপনার জন্য নতুন কী কী রিচার্জ প্ল্যান এনেছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget