এক্সপ্লোর

Siliguri News: মালিকানার দাবিতে সরব, ২৪ ঘণ্টা ব্যবসা বন্‍ধ শিলিগুড়ির বিধান মার্কেটে

West Bengal News: বুধবার একদিনের জন্য তালাবন্ধ থাকল শিলিগুড়ির বিধান মার্কেট। মালিকানার দাবিতে পথে নামলেন দোকান মালিকরা।

সনৎ ঝা, শিলিগুড়ি: মালিকানার দাবিতে ২৪ ঘণ্টা ব্যবসা বন্‍ধ পালন করলেন শিলিগুড়ির (Siliguri) বিধান মার্কেটের ব্যবসায়ীরা (Bidhan Market)। শিলিগুড়ি শহরে মিছিলও করলেন তাঁরা। টালবাহানার জন্য ব্যবসায়ীদের কাঠগড়ায় শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

২৪ ঘণ্টা ব্যবসা বন্‍ধ: বুধবার একদিনের জন্য তালাবন্ধ থাকল শিলিগুড়ির বিধান মার্কেট। মালিকানার দাবিতে পথে নামলেন দোকান মালিকরা। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আমলে তৈরি হয়েছিল এই মার্কেট। মূলত পূর্ববঙ্গ থেকে আসা মানুষই এখানে দোকান খোলেন।এই মুহূর্তে দোকান ঘরের সংখ্যা প্রায় ৫ হাজার। ব্যবসায়ীদের অভিযোগ, মালিকানা পাওয়ার বিষয়টি ৬২ বছর ধরে ঝুলে রয়েছে। প্রথমে শিলিগুড়ি পুরসভা ও পরে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ দায়িত্বে এলেও সুরাহা মেলেনি। অবিলম্বে দোকান ঘরের স্বত্ব দাবি করে বুধবার ২৪ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দেয় বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। শিলিগুড়ি শহরে মিছিলও করেন ব্যবসায়ীরা। বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন, “আজ অবধি কোনও সুরাহা করেনি। ৫টা আইন চলছে, আমাদের মালিকানা দিতে হবে। আমাদের আর উন্নয়নের দরকার নেই।’’

তুঙ্গে রাজনৈতিক তরজা:
দোকান মালিকদের মালিকানা দাবির নেপথ্যে রাজনীতি দেখছে তৃণমূল। তৃণমূল নেতা ও এসজেডিএ- এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “কিছু ব্যক্তি ব্যবসায়ীদের ভুল বোঝাচ্ছে। সরকার বিরোধী প্ল্যানিং চলছে।’’ শাসকদলকে পাল্টা তোপ দেগেছে বিরোধীরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কথায়, “রাজু বিস্ত তাঁর এলাকায় সমস্যা হলে দাঁড়াবেন। আমাকে কিছু বলা হয়নি ।ব্যক্তিগতভাবে বিধানসভায় প্রশ্ন করেছিলাম। ববি হাকিম বলেছেন এমন পরিকল্পনা এই মুহূর্তে নেই। শিলিগুড়ির প্রাক্তন সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, “যারা ১২ বছর ক্ষমতায় এসেছে, পুনর্নির্মাণ করবে বলে ঘোষণা করেছেন, ব্যবসায়ীদের এদের ওপর ভরসা ভেঙে গেছে।দাবিটা সঠিক।’’ শুধু ব্যবসা বন্ধ নয়, মালিকানার দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিধান মার্কেটের ব্য়বসায়ীরা।

আরও পড়ুন: West Midnapore: ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে বীরেন্দ্র শাসমল সেতু, কোন পথে যাতায়াত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget