এক্সপ্লোর

Purulia News: পিকনিক করতে যাওয়ার পথে বিপত্তি, অটো উল্টে মৃত ১, আহত ৪

Road Accident: এদিন সকালে একটি অটোতে মহিলা ও শিশু সহ মোট ১৪ জন জয়পুর থানার পিঁপড়া ট্যাঁড় গ্রাম থেকে পিকনিক যাচ্ছিল।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে যাওয়ার পথে অটো উল্টে মৃত্যু হল এক জনের। ঘটনায় আহত জন চার জন। ঘটনাটি ঘটেছে আড়ষা থানার সিরকাবাদ গ্রামের কাছে অযোধ্যা পাহাড়ে। আহতরা পুরুলিয়া (Purulia) সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
পিকনিক করতে যাওয়ার পথে মৃত্যু: এদিন সকালে একটি অটোতে মহিলা ও শিশু সহ মোট ১৪ জন জয়পুর থানার পিঁপড়া ট্যাঁড় গ্রাম থেকে পিকনিক যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায় অটোটি। স্থানীয়দের সাহায্যে তাঁদের উদ্ধার প্রথমে সিরকা বাইদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরুলিয়া সদর হাসপালে গুরুতর আহত তিন জনকে স্থানান্তরিত হয়। সেখানেই উমাকান্ত মুদি (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আহত অবস্থায় ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

গাড়ির ধাক্কায় মৃত্যু: ফের শহরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটল। মৃত্যু হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রের। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরোতেই বেপরোয়া গাড়ির ধাক্কা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ছাত্রকে ধাক্কা মেরে পালাল বেপরোয়া গাড়ি। ঘাতক গাড়ির খোঁজে টেকনোসিটি থানার পুলিশ (Technocity Police Station)। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজে পুলিশ। অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।                                                                                              

মৃত পড়ুয়া সাকির আহমেদ, মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ছাত্র। পুলিশ জানতে পেরেছে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এদিন বাড়ি যাচ্ছিলেন। তখনই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। রক্তাক্ত অবস্থায় সার্ভিস রোডে ছিটকে পড়েন ওই ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের সহপাঠীরা। টেকনোসিটি থানা সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: Abhishek Banerjee: চাকরিপ্রার্থীদের পিছনে সিপিএমের আইনজীবী: অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
TMC News: ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী
Kalyan Banerjee-Mahua Moitra | এবার কি শিবির পাল্টাতে পারেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়-মহুয়া মৈত্রও?
Suvendu on Women Safety | নারী নির্যাতনের ক্ষেত্রে পুলিশকে ফ্রি-হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu on Mamata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget