এক্সপ্লোর

Adhir Chowdhury: 'এত টাকা আসছে কী করে?' নবজোয়ার কর্মসূচির খরচ নিয়ে প্রশ্ন অধীরের

Abhishek Banerjee: সোমবারই এই কর্মসূচির খরচের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন, কলকাতা: লক্ষ্য পঞ্চায়েত ভোট। সেই কারণেই সম্প্রতি একটি নতুন কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম তৃণমূলে নবজোয়ার। এই কর্মসূচির জন্য সম্প্রতি রাজ্য সফর শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই এই কর্মসূচির খরচের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার প্রায় একই সুরে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নবজোয়ার কর্মসূচিকে নবভাটা বলে কটাক্ষ কংগ্রেস সাংসদের।

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে শান দিতে ২ মাস ব্যাপী নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক। তাঁর মেগা কর্মসূচি উপলক্ষ্য়ে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। আর এই বিষয়টি নিয়েই বারবার প্রশ্ন তুলছে বিরোধীরা। তৃণমূল তার দলের কর্মসূচির জন্য পুলিশ বাহিনী মোতায়েন করতে কি রাজ্যের কোষাগারে টাকা জমা দিয়েছে? নাকি সাধারণ মানুষের করের টাকা খরচ করা হচ্ছে? এই প্রশ্ন তুলে সোমবার রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। খরচের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজমুদারও।

অধীরের প্রশ্ন:
শুভেন্দুর প্রশ্নের পরদিন মঙ্গলবারই কর্মসূচির খরচ নিয়ে প্রশ্ন তুললেন অধীর চৌধুরীও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'সরকারি টাকায় সব হচ্ছে । পুলিশ ঘিরে রেখেছে। এত টাকা আসছে কী করে? এত চুরি করে তাতেও পেট ভরছে না তাই নবজোয়ার। তবে এটা আপনার দলের জন্য নবভাটাতে রূপান্তরিত হয়েছে। মানুষ আপনাদের আর গ্রহণ করতে চাইছে না তাই সুন্দর কথা বানাতে হচ্ছে। যেখানে যাচ্ছেন মারামারি হাতাহাতি। সার্কাস হচ্ছে। বাংলায় তাহলে দুই সংগঠন পিসির এবং ভাইপোর।'

কুণালের কটাক্ষ:
অভিষেকের জনসংযোগ যাত্রার খরচ নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূলও। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বাংলার মানুষ মনে করেন এরা বিশ্বাসঘাতক। যে সিপিএমের বিরুদ্ধে বাংলার মানুষের রায় ছিল। সেই সিপিএমের সঙ্গে অধীর চৌধুরী জোট করতে গিয়েছেন। সেই কারণে শূন্য। অধীরদা সঙ্গে বার্নল রাখুন...কেন আপনি নিজের সম্মান নষ্ট করছেন।'

উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে তৃণমূলের দু মাস ব্যাপী নবজোয়ার কর্মসূচি। শেষ হবে সাগরে। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর হয়ে দক্ষিণ দিনাজপুর- একাধিক জায়গায় সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বাছাই নিয়ে গোপন ব্যালটে ভোটও হয়েছে। কিন্তু প্রায় সবক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়ার পরেই শুরু হয় বিশৃঙ্খলা। কাড়াকাড়ি শুরু হয় ব্যালট নিয়ে।

আরও পড়ুন: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

সেরা শিরোনাম

ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget