এক্সপ্লোর

Alipurduar Hospital News : জেলা হাসপাতালে রোগীর পরিজনদের ওপর ভেঙে পড়ল লোহার শেড, আলিপুরদুয়ার আহত ৩

Accident in Hospital " নাবালিকার কোমরে চোট লেগেছে। হাতের কবজি থেঁতো হয়ে গিয়েছে অন্য জনের। যা অস্ত্রোপচার করতে হয়েছে। কাঁধে চোট পেয়েছেন অন্য এক ব্যক্তি।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলা হাসপাতালে (Alipurduar District Hospital ) রোগীর পরিজনদের ওপর ভেঙে পড়ল লোহার শেড। জখম হয়েছে এক নাবালিকা সহ ৩ জন। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে। নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রাক হাসপাতালের মেন গেট দিয়ে ঢুকে, বিশ্রামাগারের পিলারে ধাক্কা মারে। এরপরই নড়বড়ে হয়ে যাওয়া শেডটি রোগীর পরিজনদের মাথায় পড়ে। গুরুতর আহত হয় ১৬ বছরের এক কিশোরী সহ ২ জন। একজনের হাতে অস্ত্রোপচার করতে হয়েছে। হাসপাতাল সুপার জানিয়েছেন ২ জনের অবস্থা স্থিতিশীল। প্রত্য়েকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও গোটা ঘটনায় ছড়িয়েছে প্রবল আতঙ্ক। বিশ্রামাগারে দুর্ঘটনার সময় লোকসংখ্যা কম থাকায় ৩ জন আহত হয়েছেন। কিন্তু লোকসংখ্যা বেশি থাকলেও আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা।

কীভাবে দুর্ঘটনা

হাসপাতাল (Hospital) সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক ধরে জেলা হাসপাতালে নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। অভিযোগ, নির্মাণ সামগ্রী বোঝাই একটি একটি ট্রাক হাসপাতালের মূল প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করে ডান পাশের রাস্তায় বাঁক নিতে গিয়ে ব্লাড ব্যাংকের (Blood Bank) উল্টো দিকে থাকা রোগীর পরিবারের জন্য নির্মিত বিশ্রামাগারে ধাক্কা দেয়। বড় ট্রাকের জোরাল ধাক্কায় প্রায় ৩০০ মিটার লম্বা বিশ্রামাগারের প্রায় সমস্ত লোহার পিলারের গোড়া জয়েন্ট থেকে সরে যায়। একপাশে ঝুঁকে পড়ে মরনফাঁদ হয়ে রয়েছে শেডটি। আচমকাই এই ঘটনায় বিশ্রামরত বেশ কিছু রোগীর পরিবার লোহার পিলারের ধাক্কায় জখম হয়। 

কী অবস্থা আহতদের

দিদিমার চিকিৎসার জন্য ভর্তি থাকায় হাসপাতালে এসে অপেক্ষার মাঝে বাবার সঙ্গে খাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে নাবালিকাটি। পিলারের নিচে চাপা পড়ে কোমরে গুরুতর চোট পেয়েছে ওই নাবালিকা। অপর একজনের বাঁ হাতের কবজি থেঁতলে যায় লোহার শেডের জেরে। যার হাতে অস্ত্রোপচার করতে হয়েছে। অপর একজন আঘাত পেয়েছেন কাঁধে। এই মুহূর্তে প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতীশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। 

আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার রাজা সাহা জানান, দুর্ঘটনাবশত বিশ্রামাগারের শেড ভেঙে নাবালিকাসহ তিনজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর জখম দু'জন বর্তমানে স্থিতিশীল। তিনজনেরই চিকিৎসা চলছে। দুর্ঘটনাগ্রস্ত শেডটি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। 

আরও পড়ুন- জোটেনি অ্যাম্বুল্যান্সের টাকা, ট্রেনে রোগীকে নিয়ে যাওয়ার পথে স্টেশনেই মৃত্যু, ভাতারে ফিরল জলপাইগুড়ির মর্মান্তিক ঘটনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
Suvendu Adhikari: আজ আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ, প্রকাশ্যে আসতে পারে এঁদের নাম?
আজ আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ, প্রকাশ্যে আসতে পারে এঁদের নাম?
Jhalmuri Song : 'দাবাং' নেতা এখন 'রকস্টার'! প্রকাশ পেল দিলীপ ঘোষের গাওয়া 'ঝালমুড়ি' গান
'দাবাং' নেতা এখন 'রকস্টার'! প্রকাশ পেল দিলীপ ঘোষের গাওয়া 'ঝালমুড়ি' গান
Howrah Accident : উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরি-সহ চার গাড়ির সংঘর্ষে, রক্তারক্তি, আহত অনেকে
উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরি-সহ চার গাড়ির সংঘর্ষে, রক্তারক্তি, আহত অনেকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget