এক্সপ্লোর

WB Weather Forecast: তাপপ্রবাহের খাঁড়া ঝুলছেই, তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা,আছড়ে পড়তে পারে কালবৈশাখীও

WB Weather Update April 19: বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান, পশ্চিমাঞ্চলের এই পাঁচ জেলায় আরও ৪৮ ঘণ্টা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই হাঁসফাঁস করা অবস্থা (Weather Forecast)। এ বছর তাপমাত্রা নতুন রেকর্ড গড়বে বলে ইতিমধ্যেই সতর্কবার্তা শুনিয়েছেন আবহবিদরা। তার মধ্যেই সাময়িক স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর (Weather Office)। শহর কলকাতায় (Kolkata News) আগামী কয়েক দিন বৃষ্টি (Rainfall) হতে পারে জানানো হল। 

অসহ্য গরম থেকে নিষ্কৃতী মিলবে কি!

অসহ্য গরম থেকে নিষ্কৃতি পাওয়া নিয়ে এ বার আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বৃষ্টির সঙ্গে সঙ্গে কালবৈশাখীও আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে তারা। এ ছাড়াও, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান, পশ্চিমাঞ্চলের এই পাঁচ জেলায় আরও ৪৮ ঘণ্টা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতা এবং শহরতলিতে। নেমে আসতে পারে কালবৈশাখীও। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের বেলা তাপমাত্রা কিছুটা কমতে পারে।

একাধিক জেলায় তাপপ্রবাহের ইঙ্গিত

এ ছাড়াও আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের বেশ কয়েকটি জেলায় এমন পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাযগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গে এক দিকে তাপপ্রবাহ, অন্য দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায়।

এর আগে, পূর্ব মেদিনীপুরের দিঘা এবং সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর।  সোমবার মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল, যা ছিল স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। মঙ্গলবার সেখানে আকাশ তুলনামূলক পরিষ্কার থাকবে বলে জানানো হয়। যদিও  আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথাও জানানো হয়েছে। 

আবহাওয়া দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী, দার্জিলিং-এ তাপমাত্রা ২৬  ডিগ্রির আশেপাশে থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Paschim Bardhaman News: রানিগঞ্জে কলেজ পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বাড়িওয়ালার আত্মীয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget