এক্সপ্লোর

Amit Shah: 'মমতা বন্দ্যোপাধ্যায় শরণার্থী- অনুপ্রবেশকারীদের তফাৎ জানেন না', CAA নিয়ে পাল্টা নিশানা শাহের

Amit Shah to Mamata Banerjee: শাহী-হুঙ্কার, 'মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না।

নয়া দিল্লি: লোকসভা ভোটের মুখে CAA চালু করেছে মোদি সরকার। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সিএএ-র সঙ্গে NRC সম্পর্কিত। যাকে ইচ্ছে বাদ দেবে, যাকে ইচ্ছে রাখবে, তারপর এনআরসি-তে ঢুকবে। যদিও এদিন মমতাকে পাল্টা আক্রমণ অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  সিএএ এর সঙ্গে এনআরসির যোগ নেই। অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না মমতা। এমন সুরেই এদিন তোপ দাগলেন অমিত শাহ। 

আইন পাস হওয়ার সাড়ে চার বছরের মাথায়, লোকসভা ভোটের মুখে CAA চালু করেছে মোদি সরকার। তা নিয়েই এখন জোর তর্ক-বিতর্ক বঙ্গ রাজনীতিতে। বিজেপি এবং কেন্দ্রকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অসমে আপনারা দেখেছেন, এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিতে চায়। দুই হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পার্সি আছে। এটা মানুষকে একটা আতঙ্ক  সৃষ্টি করা। একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে সিএএ, আর CAA-র ভাই হচ্ছে NRC। সেই জন্য আমাদের বিরোধিতা করতে হচ্ছে। এটা ভোটে আমাদের বড় ইস্যু হবে। 

এদিন বাংলার মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতজোড় করে বলছি, দয়া করে রাজনীতি করবেন না। এই আইনে একটি ধারা দেখান, যেখানে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার সংস্থান আছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ করার চেষ্টা করছেন।'

এরপরই শাহী-হুঙ্কার, 'মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না। উনি যা বলেন আমি সেটাই বিশ্বাস করছি। তাই ধরে নেওয়া যায় উনি জানেন না। বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে, এবং অনুপ্রবেশ বন্ধ করবে। বাংলায় লাগাতার অনুপ্রবেশ হচ্ছে। সিএএ কখনই ফিরিয়ে নেওয়া হবে না। কোনও রাজ্য সিএএ আটকাতে পারবেন না। দেশের সুরক্ষার ইস্যু নিয়ে রাজনীতি করছেন মমতা।' 

CAA নিয়ে আর কী কী বললেন অমিত শাহ?

  • 'বিজেপি ২০১৯-এ ইস্তেহারে সিএএ-র প্রতিশ্রুতি দিয়েছিল'
  • '২০১৯ সালেই বিল পাস হয়ে গিয়েছিল কিন্তু করোনার কারণে দেরি হয়েছে'
  • 'বিরোধীরা তোষণের রাজনীতি করে ভোটব্যাঙ্ক এককাট্টা করার চেষ্টা করছে'
  • 'বিজেপির কাছে সিএএ রাজনীতির বিষয় নয়'
  • 'বিজেপি চায় বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিতে'
  • 'বিরোধীরা তো সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলেছিল'
  • 'সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়'
  • 'দেশের মুসলমান সম্প্রদায়কে ভয় পাওয়ার কোনও কারণ নেই'
  • 'কংগ্রেস তোষণের জন্য প্রতিশ্রুতি কখনও পূরণ করেনি, নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি পূরণ করেছেন'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget