এক্সপ্লোর

Anish Khan Death Update : ব্যারিকেডের বাধা ভাঙতে ভাঙতে এগোচ্ছে মিছিল, একাধিক জায়গায় পুলিশ-পড়ুয়াদের ধস্তাধস্তি

উত্তপ্ত পরিস্থিতির মাঝে পুলিশ পরিস্থিতি কীভাবে সামাল দেয় সেদিকেই নজর সব মহলের।

কলকাতা : কয়েকটা জায়গায় ব্যারিকেড দেখে থমকে দাঁড়াল মিছিল, কয়েক জায়গায় মুড়ে গেল অভিমুখ, তবে বেশিরভাগ জায়গাতেই দেখা গেল পুলিশের ব্যারিকেড ভাঙতে ভাঙতে এগোচ্ছে মিছিল। লাঠি-বিহীন পুলিশ কার্যত হাতজোড় করে আটকানোর কথা বললেও তাদের সমস্ত অনুরোধ-প্রতিরোধ প্রতিহত করে এগোতে থাকল মহামিছিল। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর যাকে ঘিরে গোটা কলকাতা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। শিয়ালহ-মল্লিকবাজার-পার্ক সার্কাস-মৌলালি এলাকায় তৈরি হয় ব্যাপক যানজটও।

আনিস খানের মৃত্যুর সঠিক ন্যায়বিচার ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মহাকরণের উদ্দেশ্যে রওনা হয়েছে মিছিল। মল্লিকবাজারের দিকের রাস্তা ধরে নির্দিষ্ট সূচি অনুযায়ী মৌলালির পথে তা এগোতে শুরুও করে। মিছিলে পড়ুয়াদের পাশাপাশি পা মিলিয়েছেন সাধারণ মানুষও। সেখান থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ের সামনে দিয়ে মহাকরণের উদ্দেশে যাওয়ার কথা মহামিছিলের। কিন্তু মিছিলের মাঝপথেই বারবার নির্দিষ্ট সূচি ভেঙে বিভিন্ন রাস্তায় ঢুকে পড়তে শুরু করে।

রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখা শুরু করেন বিক্ষোভকারীরা। 'আনিসের নামে শপথ ভাই, দোষীদের শাস্তি চাই' ও 'জাস্টিস ফর আনিস' এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্রমাগত স্লোগান উঠছে পড়ুয়াদের মহামিছিল থেকে। যেহেতু পুলিশের পোশাকে আনিসকে খুনের অভিযোগ, তাই পড়ুয়াদের একটা অংশের রাগ পুলিশ প্রশাসনের দিকেও। এই অবস্থায় গোটা পরিস্থিতি ও মহামিছিল কীভাবে পুলিশ সামলায়, সেদিকেই তাকিয়ে সবমহল।

এদিকে, মঙ্গলবার সকালেই আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়েছে ও হোমগার্ড কাশীনাথ বেরাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। আজ সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়। সূত্রের খবর, আনিসের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হল। এই ঘটনায় আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে আজ ভবানীভবনে তলব করেছেন সিট এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।  আনিসের বাড়িতে গেলে বিক্ষোভের মুখে পড়েন সিটের সদস্যরাও।

আরও পড়ুন- মিছিল রুখতে ডোরিনা ক্রসিংয়ের কাছে ত্রিস্তরীয় নিরাপত্তা, 'মহাকরণ যাবই' বার্তা দিয়ে এগোচ্ছে পড়ুয়ারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget