এক্সপ্লোর

Baghajatin Building Collapse: 'আমার যেটা গেছে সেটা ফিরিয়ে দিক' বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে মন্তব্য বাসিন্দাদের

Kolkata News: বিপদ এখনও এক ছটাকও কমেনি। বাঘাযতীনে এখনও বিপজ্জনকভাবে হেলে রয়েছে এই বহুতল। তবে তার মধ্যেই চলছে ভাঙাভাঙির কাজ।

অনির্বাণ বিশ্বাস ও প্রকাশ সিনহা, কলকাতা: বাঘাযতীনে হেলে পড়া বহুতলের বাকি অংশ ভাঙার কাজ চলছে। এদিন হাইড্রোলিক ল্য়াডারের সাহায্য়ে কাজ করেন পুরসভার কর্মী এবং দমকল কর্মীরা। পাশাপাশি বহুতলের ভিতর থেকে আবাসিকদের জিনিসপত্র বাইরে বার করে আনার কাজও হয়। বহুতল বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত প্রোমোটার গ্রেফতার হলেও খুশি নন ঘরছাড়া মানুষগুলো। 

বিপদ এখনও এক ছটাকও কমেনি। বাঘাযতীনে এখনও বিপজ্জনকভাবে হেলে রয়েছে এই বহুতল। তবে তার মধ্যেই চলছে ভাঙাভাঙির কাজ। বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও বাঘাযতীনে সুভাষ পার্কে কাজে নেমে পড়েন কলকাতা পুরসভা ও দমকলের কর্মীরা। মঙ্গলবার বাঘাযতীনের এই চারতলা বহুতল পাশের একতলা বাড়ির ওপর হেলে পড়ে। বহুতলের বাসিন্দাদের দাবি, একদিক কিছুটা বসে যাওয়ায়, বিল্ডিংটি হেলে পড়েছিল। তারপর হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে সেই ত্রুটি মেরামত করতে শুরু করেন প্রোমোটার। তার মধ্যেই ঘটে যায় এই বিপর্যয়। বহুতলটি ভেঙে ফেলার দায়িত্বে থাকা পুরসভার অস্থায়ী কর্মীদের দাবি, প্রথমে হেলে পড়া দিকের অংশ ভেঙে ফেলে বিল্ডিংয়ের ভার কমানো হবে। তারপর উল্টো দিকে বেরিয়ে যাওয়া রড বাকি অংশের সঙ্গে জুড়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হবে। এদিন ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংয়ের আধিকারিকরাও। 

এই মুহূর্তে হেলে পড়া বহুতলের সঙ্গে পাশের নীল রঙের এই বাড়ির দূরত্ব মেরেকেটে ১০-১২ ফুটে এসে দাঁড়িয়েছে। এদিন বহুতলের হেলে যাওয়া অংশের দেওয়াল ভেঙে ভিতরে ঢোকেন কর্মীরা। ওয়াশিং মেশিন থেকে শুরু করে বেশকিছু সামগ্রী নামিয়ে এনে বাসিন্দাদের ফেরত দেওয়া হয়। বৃহস্পতিবারই দক্ষিণ ২৪ পরগনার বকখালি থেকে অভিযুক্ত প্রোমোটার সুভাষ রায়কে গ্রেফতার করে পুলিশ। এদিন তাঁকে আলিপুর কোর্টে তোলা হয়। বাসিন্দাদের দাবি, গ্রেফতার করলে চলবে না, যেমন ছিল সেরকম ফিরিয়ে দিতে হবে। ভেঙে পড়া বহুতলের বাসিন্দারা বলছেন, "অভিযুক্ত প্রোমোটার গ্রেফতার হয়েছে। এটা আমরাও শুনেছি। গ্রেফতারে আমার আনন্দ পাওয়ার থেকে সবচেয়ে বড় কথা আমার নিজের বাসস্থানটা কী হবে সেটা নিয়ে চিন্তা করা উচিত। ওঁর প্রতি আমার ওরকম কোনও ব্যাপার নেই যে, ওনার ১০ বছর, ৫ বছর জেল হলে আমি খুব খুশি হব। আমি চাই হচ্ছে, আমার যেটা গেছে সেটা ফিরিয়ে দিক।'' 

আরও পড়ুন: Midnapore Medical college: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল CID

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget