এক্সপ্লোর

Berhampore News: দেখানো হল ঝাঁটা, বহরমপুরে অধীরকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূলের

Berhampore News: দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলার খবর পেয়ে গিয়েছিলেন অধীর। সেখানে তাঁকে ঘিরেই বিক্ষোেভ দেখানো হয়। 

রাজীব চৌধুরী, বহরমপুর: পুরভোটর অশান্তির আঁচ এখনও অব্যাহত। বহরমপুরে তা টের পেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল (TMC) কর্মীরা। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলার খবর পেয়ে গিয়েছিলেন অধীর। সেখানে তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখানো হয়। 

সোমবার সকালে বহরমপুর (Berhampore News) সদর হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটেছে। পুরভোটের (WB Municipal Polls 2022)অশান্তি নিয়ে এ দিনও সেখানে ঝামেলা চলছিল দুই দলের মধ্যে। খবর পেয়ে বেলার দিকে সেখানে পৌঁছন অধীর। কিন্তু তাঁকে দেখে উত্তাপ আরও ছড়ায়। পুলিশ এবং নিরাপত্তার ঘেরাটোপে অধীর চুপ করে দাঁড়িয়ে থাকলেও, তাঁর বিরুদ্ধে ধ্বনি তোলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এমনকি ভিড়ের মধ্যে থেকে অধীরকে ঝাঁটা এবং ঝাড়ুও দেখানো হয়। 

পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ চালাকালীন রবিবার দিনভর অশান্তির খবর উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বহরমপুরের একাধিক পুরসভা কেন্দ্রে কংগ্রেস কর্মীদের হেনস্থা করার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। কোথাও মেরে কংগ্রেস কর্মীর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কোথাও আবার অভিযোগ ওঠে বুথ থেকে কংগ্রেস এজেন্টকে বার করে দেওয়ারও। 

খবর পেয়ে ভোট চলাকালীনই পরিস্থিতি তদারকিতে বেরিয়ে পড়েন অধীর। বুথে ঢুকে ঝামেলা দেখতে যান। কিন্তু সেখানে তাঁকে বাধা দেওয়া হয় বলে দাবি করেন অধীর। তিনি জানান, বাইরের কাউকে বুথে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয় তাঁকে। তিনি নিয়ম লঙ্ঘন করছেন বলেও অভিযোগ ওঠে। কিন্তু অধীর যুক্তি দেন যে, তিনি আইন-কানুন ভালই জানেন। যাঁরা ঝামেলা করছেন, তাঁরাই কোনও কিছুর ধার ধারছেন না। 

আরও পড়ুন: BJP Bangla Bandh : ‘অনুরোধ করব বেলা ১২টায় বনধ তুলে নিতে’ , নন্দীগ্রামে ঘোষণা শুভেন্দু অধিকারীর

ভোটের নামে সন্ত্রাস চলছে বলেও অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। গায়ের জোরে তৃণমূল ভোট করাচ্ছে বলে সরব হন। যদিও তাঁর অভিযোগ উড়িয়ে দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

তবে শুধু কংগ্রেস বা অধীরই নন, সিপিএম, বিজেপি-র তরফেও পুরভোটে হিংসা, অশান্তির অভিযোগ তোলা হয়েছে। শাসকদল দেদার ছাপ্পাভোট করিয়েছে, বহিরাগত এনে ভোট দেওয়া করিয়েছে এবং গোটা পর্বে নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ তোলে তারা। 

পুরভোটে অশান্তির প্রতিবাদে রবিবারই শহরে লালবাজার অভিযানো নামে বিজেপি। সোমবার রাজ্য জুড়ে বনধও ডাকে তারা। তাতে বাধআ দিলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে তাদের। পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করে বিজেপি। 

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget