এক্সপ্লোর

Bhangar Clash: ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূলের পার্টি অফিসে আগুন, ভাঙচুর, তুলকালাম পরিস্থিতি

Bhangar TMC News: অভিযোগের তির ISF-এর দিকে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, 'নৌশাদ সিদ্দিকির কাছে জানতে চাই যে আর কত রক্ত ঝরাবে আর কত আগুন জ্বালাবে?'

হিন্দোল দে, ভাঙড়: সোমবারের পর শুক্রবার, কারণ আলাদা হলেও, ফের অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভাঙড়ের চালতাবেড়িয়ার চকমরিচা গ্রামে, তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। আগুনে পুড়িয়ে ফেলা হল কার্যালয়, ভেঙে গুড়িয়ে দেওয়া হল আসবাবপত্র।                                                

অভিযোগের তির ISF-এর দিকে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, 'নৌশাদ সিদ্দিকির কাছে জানতে চাই যে আর কত রক্ত ঝরাবে আর কত আগুন জ্বালাবে? এটা সম্পূর্ণ আইএসএফ-আশ্রিত সমাজবিরোধীরা। এর মূল নায়ক, এর মূল কালপ্রিট হল নৌশাদ সিদ্দিকি। একে(নৌশাদ সিদ্দিকি) জামার কলার ধরে যতক্ষণ না পর্যন্ত আপনি(মুখ্যমন্ত্রী) গ্রেফতার করাবেন, ততক্ষণ পর্যন্ত ভাঙড়ে অশান্তি চলতে থাকবে।' 

গত সোমবার, সংশোধিত ওয়াকফ-আইনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে আগুন জ্বলেছিল ভাঙড়ে। শোনপুরে, পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যানও। সেই ঘটনায় ধৃতদের মধ্যে বেশিরভাগই ISF-এর কর্মী-সমর্থক বলে সূত্রের খবর।                                          

ISF-এর বিরুদ্ধে হামলার অভিযোগে এবং সরকারি সম্পত্তি নষ্টের প্রতিবাদে রবিবার 'শোনপুর চলো' কর্মসূচির ডাক দেয় তৃণমূল। তার আগেই শুক্রবার গভীর রাতে, চকমরিচা গ্রামের তৃণমূলের পার্টি অফিসে আগুন-ভাঙচুর- তাণ্ডবের ঘটনা ঘটল। 

যদিও ভাঙচুরের সমস্ত অভিযোগ অস্বীকার করছে আইএসএফ। ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, 'এটা সুপরিকল্পিত ভাবে ISF-এর ছেলেদেরকে, ISF-এর ছেলেদের নামে, মিথ্যা মামলা দেওয়ার জন্য। যদি সঠিক তদন্ত হয়, দেখবেন সওকত মোল্লা জড়িয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে ISF-এর নামে দোষ দিচ্ছে।'                           

 
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, শনিবার সকালেই ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ। দিনভর টহল দেয় ভাঙড়ের বিভিন্ন এলাকায়।                                                                 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget