এক্সপ্লোর

Sukanta Majumdar On Anubrata Mandal : 'একবার গেলেই ভয় কেটে যাবে, বারবার যেতে ইচ্ছা করবে' অনুব্রতকে খোঁচা সুকান্তের

oppositions attack anubrata : অনুব্রত মণ্ডলের সিবিআই হাজিরা এড়ানো প্রসঙ্গে কড়া সুরে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস, সিপিএমের মতো বিরোধী দলও।

কলকাতা : 'অসুস্থতার' জেরে শনিবার সিবিআই (CBI) নোটিসের পরও হাজিরা দিতে পারেননি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রতকে ষষ্ঠবার গরুপাচারকাণ্ডে (Cow Smuggling Case) সনম পাঠালেও গড়হাজিরই থাকলেন বীরভূমের জেলা তৃণমূলের (TMC) সভাপতি। আর ফের একবার সিবিআই হাজিরায় অনুব্রত হাজির হতে না পারা নিয়ে তাঁকে খোঁচা দিতে ছাড়লেন না সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাজ্য বিজেপির (BJP) সভাপতির খোঁচা, 'একবার গেলেই ভয় কেটে যাবে, তখন বারবার যেতে ইচ্ছে করবে।' অনুব্রত মণ্ডলের সিবিআই হাজিরা এড়ানো প্রসঙ্গে কড়া সুরে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস, সিপিএমের মতো বিরোধী দলও।

অনুব্রতকে খোঁচা সুকান্তের

সিবিআই হাজি এড়ানো প্রসঙ্গে অনুব্রতকে খোঁচা দিয়ে সুকান্ত মজুমদার বলেন, 'আমার মনে হয় ওনার যাওয়া উচিত। বিভিন্ন অজুহাতে উডবার্নে ভর্তি হচ্ছেন, আর সেটা নিয়ে লোকে হাসহাসি করছে। বলাবলি করছে। এসব ওনারও মান-সম্মানে লাগে বলে মনে হয়। কত আর অছিলা দেবেন। অছিলা ছেড়ে এবার সিবিআইয়ের মুখোমুখি হওয়া উচিত। কতটা উনি পেয়েছেন, কতটা ওপরে ট্রান্সফার করেছেন, সেসব সিবিআইকে বলে দিলেই মিটে যায়। একবার গেলেই ভয় কেটে যাবে, তখন বারবার যেতে ইচ্ছা করবে।'

আরও পড়ন-"কাপুরুষ, হিম্মত নেই সিবিআই দফতরে যাওয়ার", অনুব্রতকে তোপ অধীরের

সিবিআইকে-মেল অনুব্রত-র

এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। এদিন দুপুর দেড়টা নাগাদ তলব করে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হাজির হতে বলা হয়। গরুপাচার মামলায় হাজিরার ৪ মিনিট আগে সিবিআই-কে ই-মেল পাঠানো হয় অনুব্রত মণ্ডলের তরফে। পাঠানো হয় তাঁর শারীরিক অবস্থার বিভিন্ন রিপোর্ট। জানা গিয়েছে, সেই সমস্ত মেডিক্যাল তথ্য খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে সপ্তম নোটিস পাঠানো হয় নাকি তাঁর জানানো চার সপ্তাহ সময়সীমা অপেক্ষা করা হয় সিবিআইয়ের তরফে, সেটাই দেখার। আপাতত অনুব্রতর আইনজীবীর পাঠানো ই-মেল দিল্লিতে ফরওয়ার্ড সিবিআইয়ের।

অনুব্রতকে সিবিআইয়ের জোড়া নোটিস

শনিবার দুপুর দেড়টা নাগাদ অনুব্রত মণ্ডলকে গরুপাচারকাণ্ডে হাজির হতে নোটিস পাঠানো হয়েছিল। এদিনই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজির হতে বলে ষষ্টবার নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রত মণ্ডলের আইনজীবী যখন তাঁর চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরোন সেই সময়ই সেখানে হাজির হন সিবিআইয়ের দুই আধিকারিক। সূত্রের খবর, দিয়ে আসা হয় ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় হাজিরার নোটিস।
 

এসএসকেএমে অনুব্রত

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তার আগের দিন বোলপুর থেকে কলকাতায় চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত। গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন সকালে অসুস্থ বোধ করায় অবশ্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। ১৭ দিন পর গতকাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget