এক্সপ্লোর

Bowbazar Disaster : কার কী অসুবিধা ? বউবাজারের ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আজ থেকেই ক্যাম্প গোয়েঙ্কা কলেজে

Camp : প্রশাসন জানিয়েছে, বিপর্যয়ের জেরে বউবাজারের মদন দত্ত লেনের ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত। ভুক্তভোগী ২৮টি পরিবারের ১৮০ জন সদস্য। তাঁদের বিভিন্ন হোটেলে স্থানান্তরিত করা হয়েছে।

বউবাজার : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বউবাজারে মেট্রো বিপর্যয়ে (Bowbazar Metro Disaster) ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাহায্যের জন্য আজ থেকে গোয়েঙ্কা কলেজে (Goenka College) খোলা হচ্ছে ক্যাম্প (Camp)। সেখানে থাকবেন পুলিশ, পুরসভা ও KMRCL-এর প্রতিনিধিরা। ক্যাম্পে এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন ক্ষতিগ্রস্তরা।

প্রশাসন জানিয়েছে, বিপর্যয়ের জেরে বউবাজারের মদন দত্ত লেনের ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত। ভুক্তভোগী ২৮টি পরিবারের ১৮০ জন সদস্য। তাঁদের বিভিন্ন হোটেলে স্থানান্তরিত করা হয়েছে।

অন্যদিকে, সুড়ঙ্গে জলস্রোত থামার পর, মাটির নীচে ও ওপরে গ্রাউটিংয়ের মাধ্যমে মাটিকে শক্ত করার কাজ চলছে।

বউবাজারে মেট্রোর কাজে বিপত্তির ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে বৈঠকের পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মেয়র-সহ অন্য আধিকারিকরা। পরে মেয়র ঘোষণা করেন, ক্ষতিগ্রস্তদের জন্য আজ, রবিবার থেকে ক্যাম্প চালু হবে গোয়েঙ্কা কলেজে। পাশাপাশি কেএমআরসিএল, ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করবে বলেও জানান মেয়র।

বউবাজারের মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর দোরের অবস্থা খতিয়ে দেখার পরে, পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং ক্যাম্পের ব্যবস্থার আশ্বাস দেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এখানে ক্যাম্প সেট আপ করা হবে, কার কী অসুবিধা হচ্ছে, কাউন্সিলরা, আমরা সবাই মিলে দেখব। রবিবার থেকেই গোয়েঙ্কা কলেজে ক্যাম্প চালু হবে। সিপি, ওসিরা থাকবেন।

বউবাজারে মেট্রোর কাজে বারবার বিপত্তি। তা নিয়েই  নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব মেয়র ও কলকাতার পুলিশ কমিশনার। এছাড়াও, পুরসভার কমিশনার, কেএমআরসিএলের প্রতিনিধি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও ছিলেন সেই বৈঠকে। সূত্রের খবর, বারবার বিপদ নেমে আসায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, বারবার একই ঘটনা ঘটছে। তাহলে মেট্রো চালু হওয়ার পরে কী হবে ? এরকম যে ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না, তার নিশ্চয়তা কোথায়। অবিলম্বে এই সমস্যার আশু সমাধান করতে হবে। সবাই মিলে এলাকায় যান। টেকনিক্যাল বিষয়গুলি খতিয়ে দেখে সমাধান করুন।

এরপর সন্ধেয় বউবাজারের মদন দত্ত লেন পরিদর্শন করেন মুখ্যসচিব, মেয়ররা।

এদিকে, শুক্রবার ইস্টওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে জলপ্রপাতের মতো যে স্রোত, মাটি ধুয়ে নিয়ে চলে যাচ্ছিল, রাতভর চেষ্টার পর সেই জলধারা বন্ধ করতে পেরেছেন ইঞ্জিনিয়াররা।

আরও পড়ুন ; বউবাজারে ফের বিপদের আশঙ্কা! এক কাপড়ে বাড়ি ছাড়তে হতে পারে আরও অনেক পরিবারকে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget