এক্সপ্লোর

Bratya Basu on NEET: NEET নিয়ে CBI, ED হবে না? প্রশ্ন ব্রাত্যর, পাল্টা 'চালুনি' বলে কটাক্ষ সুকান্তর

NEET Controversy 2024: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ঘিরে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে।

কলকাতা: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠছে। সেই নিয়ে এবার বাগযুদ্ধে জড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কেন্দ্রের নব নিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে যেখানে CBI, ED তদন্ত হয়েছে, দলে দলে নেতাদের জেরে পোরা হয়েছে, NEET-এর ক্ষেত্রে কেন তা হবে না, প্রশ্ন তুলেছেন ব্রাত্য। যদিও সুকান্তর দাবি, চালুনির সূচের বিচার করা চলে না।(Bratya Basu on NEET)

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ঘিরে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নতুন করে প্রায় ১৫০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সেই নিয়ে একযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি। ভবিষ্যতের চিকিৎসকদের প্রবেশি পরীক্ষায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এবং কারচুপি হয়েছে বলে অভিযোগ তাদের। (NEET Controversy 2024)

সেই আবহেই শনিবার সংবাদমাধ্যমে মুখ খোলেন ব্রাত্য। তিনি বলেন, "NEET নিয়ে এই বিতর্কে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাই প্রকাশ পেয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে অনেক তদন্ত হল, অনেক গ্রেফতারিও হল। কিন্তু কেন্দ্রীয় সরকারের NEET, যা ভারতের সবচেয়ে সম্মানজনক পরীক্ষা, তার জন্য কোনও তদন্ত হবে না? NEET-এ CBI, ED দেখতে পাব না আমরা?"

আরও পড়ুন: NEET Controversy: কেউ লিখে দেন ব্ল্যাঙ্ক চেক, মাথাপিছু ৬৬ লক্ষও! NEET দুর্নীতি ধামাচাপা দেওয়ায় অভিযুক্ত কেন্দ্র

ব্রাত্যর এই কটাক্ষের জবাব দিয়েছেন সুকান্ত। তাঁর কথা, ""ব্রাত্যবাবুর কথা শুনে মনে হচ্ছে, চালুনি করে সূচের বিচার। মাধ্যমিকে এত প্রশ্নপত্র ফাঁস হয়ে যে, লোকে এখন 'মাধ্যলিক' বলে।-ওদের আমলে কী হতো? আল আমিন মিশবের ছাত্রছাত্রী দিয়ে মেডিক্যল কলেজ ভরে গিয়েছে। বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য আলাদা হস্টেল তৈরি হয়েছে। যাদের যোগ্যতা নেই, তারা ঢুকে পড়েছে। তদন্ত হলে সব জেলে যাবে।" NEET-এ কোনও দুর্নীতি হয়নি বলেও দাবি করেন সুকান্ত।

তবে সুকান্ত NEET-এ দুর্নীতি হয়নি বলে দাবি করলেও, ইতিমধ্যেই বিহার এবং গুজরাতে  অনেকে গ্রেফতার হয়েছেন। বিহারে ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে পেতে মাথাপিছু ৩০ লক্ষ টাকা করে ছাত্ররা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। গুজরাতের গোধরার একটি পরীক্ষাকেন্দ্রেই ১২ কোটির লেনদেন হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। কোথাও ৬৬ লক্ষ টাকা করে মাথাপিছু নেওয়া হয়েছে ছাত্রদের থেকে। ফাঁকা খাতা ভরে দিতে কোথাও আবার পড়ুয়ারা ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছেন বলে জানা গিয়েছে। সেই নিয়ে তোলপাড় গোটা দেশ, যার আঁচ এসে পড়ল বাংলার রাজনীতিতেও।

 

নিটে প্রশ্নফাঁসের অভিযোগ, কেন্দ্রকে নিশানা রাজ্যের শিক্ষামন্ত্রীর
'এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা'
'হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা'
'আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে তদন্ত হল, গ্রেফতার হল'
কিন্তু কেন্দ্রের শিক্ষা দুর্নীতির কোনও তদম্ত হল না, আক্রমণ ব্রাত্য বসুর 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget