এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: সিঙ্গুর নিয়ে ধর্নায় মমতা...চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব, কী ছিল সেই চিঠিতে?

Mamata Banerjee: সিঙ্গুর আন্দোলনের মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে বারবার খোঁজ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

কলকাতা: প্রাণের চেয়ে প্রিয় ছিল লালঝাণ্ডা। সেটা বুকে নিয়েই বাংলাকে বিদায় জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গকে শিল্পে উন্নত করার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্নেরই বড় পদক্ষেপ ছিল সিঙ্গুর প্রকল্প। কিন্তু সেই প্রকল্প মুখ থুবড়ে পড়ে। সেই সময়ে সিঙ্গুর আন্দোলনই রাজ্য থেকে বাম-বিদায়ের ভিত্তি তৈরি করেছিল। ৩৪ বছরের বাম শাসনের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে সিঙ্গুর!

অনেকে তাঁকে কৃষক বিরোধী কিংবা অদক্ষ প্রশাসক বলে যেমন দাবি করেছেন, তেমনই লক্ষ লক্ষ মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে এক নিঃশ্বাসে একটাই কথা বলেন, বুদ্ধদেব সেই ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গকে শিল্প সমৃদ্ধ করতে চেয়েছিলেন! তাঁর আমলেই উঠেছিল সেই স্লোগান ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত’

সিঙ্গুরকাণ্ডের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় অনশন করছেন, তখন ২০০৬-এর ২০ ডিসেম্বর তাঁকে একটি চিঠি দেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিঠির নম্বর ছিল ১৪৪ সিএম। চিঠিতে সেদিনের বিরোধী নেত্রীর উদ্দেশে তৎকালীন মুখ্যমন্ত্রী লিখেছিলেন, 'মাননীয়াসু, এখনও পর্যন্ত ৯৯৭ .১১ একর জমির মধ্যে ৩৪ একর খাসজমি সহ ৯৫৪ একর জমি হস্তান্তরের সম্মতিপত্র আমরা পেয়েছি৷ জমির মূল্য বাবদ ৮৫ কোটি টাকার চেক এ যাবৎ ৯৫০০ জনকে দেওয়া হয়েছে৷ এখনও স্বীকৃতিপত্র জমা পড়ছে ও চেক বিলি চলছে৷ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সালি জমির ক্ষেত্রে ১২.৭৬ লাখ টাকা প্রতি একরে এবং সুনা জমির ক্ষেত্রে ১২.৭৬ লাখ টাকা প্রতি একরে৷ নথিভুক্ত বর্গাদারদের জমির ক্ষতিপূরণ মূল্যের শতকরা ২৫ ভাগ টাকা আলাদাভাবে দেওয়া হয়েছে৷ ইচ্ছার বিরুদ্ধে একজন কৃষকেরও জমি নেওয়া হয়নি৷ দেশের কোনও রাজ্যে এই ধরনের ক্ষতিপূরণ দেওয়ার নজির নেই৷'

এর দশদিন পর, অর্থাৎ , ২০০৬ সালের ৩০ নভেম্বর বিধানসভায় লবিতে সাংবাদিকদের বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, 'সিঙ্গুরেই হবে টাটাদের কারখানা৷ টাটাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না৷।' এই কথায় ঔদ্ধত্যের রেশ খুঁজে পেয়েছিলেন অনেকে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবনে এমন অনেক কথাই বলেছিলেন- যেখানে ঔদ্ধত্য প্রদর্শন ছিল বলেই মনে করেছেন অনেকে। 

এরপর ২০১১ সালে বাম শাসনের পতন ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন, তখন সেই অনুষ্ঠানে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সামনের সারিতে বসেছিলেন তিনি। এরপরে একাধিকবার তাঁর ও মমতা বন্দ্য়োপাধ্যায়ের মধ্যে সৌজন্যের ছবি দেখা গিয়েছে। যখনই বুদ্ধদেব অসুস্থ হয়েছেন খোঁজ নিয়েছেন মমতা। তাঁকে হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার ব্যাপারে তদারকি করেছেন। এদিনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর পেয়েই তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: চোরাচালান রোখায় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলি চালিয়ে দুষ্কৃতী তাড়ালেন মহিলা BSF জওয়ান

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget