এক্সপ্লোর

Jhargram News: 'ক্যান্সার' আক্রান্ত বিজেপি প্রার্থীকে সপাটে চড় ওসি-র! ভাইরাল ভিডিও নিয়ে তুমুল বিতর্ক

Panchayat Election: পুলিশের দাবি, গন্ডগোলের খবর পেয়ে গ্রামে গেলে ওই বিজেপি প্রার্থীই ওসি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের টুঙ্গাধোয়া গ্রামে বিজেপি প্রার্থীকে সপাটে চড় সাঁকরাইল থানার ওসি-র। ভাইরাল ভিডিও। ছবিতে দেখা যায়, রাস্তায় পড়ে গিয়ে বিজেপি প্রার্থী বলছেন, এরা পুলিশ না কি গুন্ডা? ঝাড়গ্রাম জেলা পরিষদের ১১ নম্বর আসনে বিজেপির প্রার্থী হয়েছেন ক্যান্সার আক্রান্ত শুভঙ্কর মাহাতো। 

তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মনোনয়ন তুলে নিতে চাপ দিচ্ছিলেন সাঁকরাইল থানার ওসি খন্দকার সইফুদ্দিন আহমেদ। রাজি না হওয়ায় মারধর করা হয়। যদিও পুলিশের দাবি, গন্ডগোলের খবর পেয়ে গ্রামে গেলে ওই বিজেপি প্রার্থীই ওসি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তাই নিয়েই গন্ডগোল। আপাতত হাসপাতালে ভর্তি বিজেপি প্রার্থী। 

প্রার্থীর বিরুদ্ধে ওসি মামলা করবেন, এমনটাই খবর। 

এই ঘটনাটি নিয়ে ট্যুইট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ট্যুইটে বলেছেন, 'শুভঙ্কর মাহাতো একজন ক্যান্সার আক্রান্ত রোগী। তাঁকে হেনস্তা করে পুলিশ। চাপ দিয়ে মনোনয়ন তুলে নেওয়ার কথা বলা হয়। তৃণমূল এবং পুলিশি হুমকির মুখে পড়তে হয়। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে পুলিশ তার সঙ্গে এই ব্যবহার করছে। একটি বাচ্চাও এই ঘটনা দেখে কাঁদছে, কতটা খারাপ পরিস্থিতি। এক মহিলাকে দেখা যাচ্ছে তিনি বারবার ক্ষমাভিক্ষা চাইছেন পুলিশের কাছে কারণ ওই প্রার্থী একজন ক্যান্সার আক্রান্ত। এই ঘটনার পর তাঁকে মেদিনীপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই শুভঙ্কর মাহাতো কুর্মি সম্প্রদায়ের লোক কিন্তু যেভাবে তাঁকে হেনস্তা হতে হল সেটাই এখন চিন্তার কারণ হয়ে যাচ্ছে। এই পুলিশ দিয়ে কী শান্তিপূর্ণ নির্বাচন কী সম্ভব?'                                    

 

আরও পড়ুন, পঞ্চায়েত ভোটের আগে কাটছে বাহিনী জট, কী সিদ্ধান্ত নিয়ে কমিশনকে চিঠি দিল কেন্দ্র?

পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মেরে বিজেপি কর্মীর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার স্থানীয় বাজার এলাকায় দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূলের লোকজন হামলা করে বলে অভিযোগ। প্রথমে তাঁকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, স্থানান্তর করা হয়, কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথলমোলজিতে। এই বিজেপি কর্মীর দৃষ্টিশক্তি ফিরবে কিনা, এখনই সেই বিষয়ে নিশ্চিত নন চিকিৎসকরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget