এক্সপ্লোর

Weather Update: গরমের মধ্যে মিলল স্বস্তি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪/৫ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।

কলকাতা: অসহ্য গরমের মধ্যে মিলল স্বস্তি। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে হল মুষলধারে বৃষ্টি, সঙ্গে তীব্র ঝোড়া হাওয়া। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হয়েছে শিলাবৃষ্টি। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস রয়েছে বঙ্গে।

গরমের মধ্যে স্বস্তি: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪/৫ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শনি ও রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ওপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। তবে এই স্বস্তি দীর্ঘমেয়াদি নয়। পূর্বাভাসে বলা হয়েছে, শুক্র ও শনিবার তাপমাত্রাও বাড়বে। তিন দিনে তিন-চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে তাপমাত্রা কিছুটা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্তি।

গতকাল বিকেলের শহরে ফের  নামে সন্ধে। দিনভর আগুন ঝরানো সূর্যের রক্তনয়নকে ঢেকে দেয় কালো মেঘের ছাতা। তারপর নামল বৃষ্টি। স্বস্তিতে ইতি টেনে ফিরে আসা গরমকে, দূরে সরিয়ে দিল ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। শিলাবৃষ্টি হয়েছে, কাটোয়া, বহরমপুর, শান্তিনিকেতন, গাইঘাটা সহ বিভিন্ন জায়গায়।বৃষ্টিতে খানিক স্বস্তি মিললেও রয়েছে অস্বস্তিও।

বিভিন্ন জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। পূর্ব বর্ধমানের ভাতার, কালনা, খণ্ডঘোষ ও মঙ্গলকোটে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন একজন। মুর্শিদাবাদের সালারে দুপুরে একটি খামারে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় বাজ পড়লে ২ জনের মৃত্যু হয়। পশ্চিম মেদিনীপুরেও ঘটেছে বাজ পড়ে মৃত্যুর ঘটনা। শালবনী থানার বাগমারিতে একজন এবং চন্দ্রকোণা থানার যাদবনগর গ্রামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার হাবড়ায় বাজ পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে, ঝোড়ো হাওয়ায় ঝাড়গ্রামের গড়মোহানি সহ বিভিন্ন জায়গায় উড়ে যায় একাধিক বাড়ির ছাউনি। বেশ কয়েকটি বাড়ির পাঁচিল ভেঙে পড়ে। ক্ষতি হয় ফসলের। জমি থেকে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উল্টোডাঙায় বৃষ্টি হয়েছে ৩৯ মিলিমিটার, পামারবাজারে ৩১ মিলিমিটার,মার্কাস স্কোয়ারে ২৭, দত্তবাগানে ২২ এবংঠনঠনিয়ার বৃষ্টি হয়েছে ২১ মিলিমিটার।

আরও পড়ুন: Health Tips : সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !

সেরা শিরোনাম

News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার , দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Baruipur News: 'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Baruipur News: 'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী ?
West Bengal News Live : রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় - ভারতের ঐক্য ও অগ্রগতির জন্য নিবেদিত এক প্রাণ
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় - ভারতের ঐক্য ও অগ্রগতির জন্য নিবেদিত এক প্রাণ

ভিডিও

Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত
TMC News : কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে 'কালীঘাট-তৃণমূল'
Samik Bhattacharya :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget