এক্সপ্লোর

Bidhannagar Police: অপহরণ মামলার তদন্ত নেমে বড় সাফল্য, কয়েক কোটি টাকার প্রতারণা চক্রের পর্দাফাঁস পুলিশের

Bidhannagar News: অপহরণের মামলার তদন্ত করতে গিয়ে প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বিধাননগর থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ.

জয়ন্ত রায়, কলকাতা: অপহরণ মামলার তদন্ত নেমে বড়সড় সাফল্য পেল বিধাননগর থানার পুলিশ (Bidhannagar police)। অপহরণের তদন্ত করতে গিয়ে কয়েক কোটি টাকার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল তারা।

অক্টোবর মাসের ৩ তারিখ বিধাননগর পুলিশের এনএসসিবিআই এয়ারপোর্ট থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, ত্রিপুরা থেকে ৫ জন ব্যক্তি কলকাতা বিমানবন্দরে এসেছিলেন। এরপর তাঁদের মধ্যে দুজনকে বিমানবন্দরের সংলগ্ন বাসস্ট্যাণ্ড থেকে বেলঘড়িয়ার বাসিন্দা সুজয় চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি অপহরণ করে। অপহৃত দুই ব্যক্তি সম্পর্কে শ্বশুর-জামাই। এদের প্রথমে বিমানবন্দর সংলগ্ন এক হোটেলে আটকে রাখা হয়। 

আরও পড়ুন: RG Kar News: পুজো উদ্যোক্তাদের কাছে আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবার আর্তির অডিও চালানোর আর্জি চিকিৎসকদের

পরে তাঁদের বেলঘড়িয়ার একটি হোটেলে নিয়ে যাওয়া যায়। এদিকে অপহরণের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অপহৃতদের উদ্ধারের পাশাপাশি অপহরণকারী সুজয় চট্টোপাধ্যাকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অপহৃতদের মাধ্যমে সুজয় চট্টোপাধ্যায় প্রতারিত হয়েছে। প্রায় ৯০ লক্ষ টাকা প্রতারণ করা হয়েছে তাঁর কাছ থেকে। 

পুলিশ সূত্রে খবর, রাইস পুলিং স্ক্যামের মাধ্যমে এই প্রতারণা করা হয়। যেখানে তামার একটি পাত্রের মাধ্যমে চুম্বকের সাহায্যে চাল তামার পাত্রে তুলে আনা হয়। তারপর বলা হয় ওই তামা ঘরে রাখলে উন্নতি হবে। এইভাবে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি আত্মসাৎ করা হয়। এই প্রতারণার শিকার হয়েছেন সরকারি অফিসার থেকে শুরু করে বেসরকারি সংস্থায় কাজ করা ব্যক্তিরাও। কোটি কোটি টাকার প্রতারণার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে প্রতারকরা। আর এই প্রতারণা চক্রের জাল গোটা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'কে কী বলল, ডোন্ট কেয়ার! ঠাণ্ডা মাথায় কাজ করুন', পুলিশদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বহু মানুষ এই প্রতারণার জালে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন। এই প্রতারণ বিষয়ে আরবিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা রয়েছে।  ইতিমধ্যেই অপহরণকারীকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় প্রতারিতদের সন্ধান চালাচ্ছে পুলিশ। শুধু তাই নয়, প্রতারণা চক্রের সঙ্গে যুক্তি বাকিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget