এক্সপ্লোর

Coochbehar: পৃথক উত্তরবঙ্গের দাবির বিরুদ্ধে এবার পথে নামছে তৃণমূল, ব্লকে ব্লকে শুরু প্রস্তুতি

TMC Program: আগামী মঙ্গলবার, কোচবিহারের রাসমেলা ময়দান থেকে শুরু হয়ে, শহর পরিক্রমা করে রাসমেলা ময়দানে শেষ হবে তৃণমূলের প্রতিবাদ মিছিল। তার জন্য প্রস্তুতিও চলছে ব্লকে ব্লকে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পৃথক উত্তরবঙ্গের (North Bengal) দাবির বিরুদ্ধে এবার পথে নামছে তৃণমূল (Trinamool)। আগামী মঙ্গলবার কোচবিহারে প্রতিবাদ মিছিল করবে তারা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, উত্তরকন্যা কেন আছে? পাল্টা প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক (BJP MLA) নিখিলরঞ্জন দে।

কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব প্রকাশ্যে সম্মতি না জানালেও পৃথক উত্তরবঙ্গের দাবিতে তাঁরা যে এখনও অনড়, ২৮ অগাস্ট কোচবিহারের ‘ভারতভুক্তি’ দিবসের অনুষ্ঠান মঞ্চেই বুঝিয়ে দিয়েছিলেন বিজেপি দুই বিধায়ক, সুকুমার রায় এবং মালতি রাভা রায়। ঠিক কী বলেছিলেন তাঁরা? বিধায়ক তথা বিজেপির কোচবিহারের সভাপতি সুকুমার রায় বলেন, “উত্তরবঙ্গের জন্যে যে দাবি  উঠছে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করতে হবে, সেই দাবিকেও আমরা সমর্থন করি।’’ তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় বলেন, “কিছু নেতা এসে বলে যাচ্ছে উত্তরবঙ্গকে ভাগ করা যাবে না। আমি বলছি উত্তরবঙ্গের মানুষ ঠিক করবে, আলাদা হবে কি না।’’

উত্তরবঙ্গের দাবির বিরুদ্ধে পথে তৃণমূল: এই দাবির বিরুদ্ধে এবার প্রথমবার পথে নামছে তৃণমূল। বিজেপির পৃথক উত্তরবঙ্গ দাবির প্রতিবাদে, ৬ সেপ্টেম্বর কোচবিহারে মিছিল করবে রাজ্যের শাসকদল। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “২৮ অগাস্ট গ্রেটার লিডার অনন্ত রায়, বিজেপির তিন বিধায়ক বাংলা ভাগের বিভাজনের কথা বলেছেন। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের কথা বলেছেন। আমরা বঙ্গ বিভাজনের বিরুদ্ধে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে ৬ তারিখ মিছিল করব।’’ আগামী মঙ্গলবার, কোচবিহারের রাসমেলা ময়দান থেকে শুরু হয়ে, শহর পরিক্রমা করে রাসমেলা ময়দানে শেষ হবে তৃণমূলের প্রতিবাদ মিছিল। তার জন্য প্রস্তুতিও চলছে ব্লকে ব্লকে।

গত ১২ জুলাই, ধূপগুড়িতে দাঁড়িয়ে পৃথক উত্তরবঙ্গের বিরুদ্ধে এভাবেই নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  উত্তরবঙ্গ বলে কিছু নেই। আলাদা করে যদি ভাবে, চক্রান্ত করে বাংলা ভাগ করব, তবে বলছি, শেষ রক্তবিন্দু দিয়ে আটকাবো। বাপের বেটা হও, দেখাও বাংলা ভাগ করে দেখাও। তৃণমূলের ৬ সেপ্টেম্বরের কর্মসূচিকে কটাক্ষ করতে গিয়ে, অভিষেকের সেদিনের বক্তব্যকেই হাতিয়ার করেছে বিজেপি। কোচবিহার দক্ষিণ বিজেপি বিধায়ক  নিখিররঞ্জন দে বলেন, “কয়েকদিন আগেই যুবরাজ বলে গেছিলেন, উত্তরবঙ্গ বলে কিছু থাকবে না, তাহলে উত্তরকন্যা, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর কেন? এখানকার মানুষের দাবি, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার। আমরা নির্বাচিত জন প্রতিনিধি। তাই মানুষের যে দাবি, সেটাই আমরা তুলে ধরব। আমাদের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব স্ট্যন্ড পয়েন্ট জানিয়ে দিয়েছে, তবুও বলব- যেহেতু এখানকার দাবি নিয়ে এখানকার ভাবাবেগ রয়েছে, তাই আমরা এই দাবির পক্ষে।’’

আরও পড়ুন: West Burdwan News: কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ, একাধিক বাড়িতে ফাটল, ঘরছাড়া বহু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget