এক্সপ্লোর

Cow Smuggling Case: এবার মুক্ত এনামুল, গরু পাচার মামলায় সিবিআইয়ের পরে ইডি মামলাতেও জামিন

Supreme Court:ডি-র মামলায় এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: অনুব্রত মণ্ডলের জামিনের পর এবার গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ব্যবসায়ী এনামুল হকেরও জামিন। ইডি-র মামলায় এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের মামলায় আগেই জামিন পান এনামুল হক।

'গরু পাচার মামলায় প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি এমানুল হক, চার্জশিট ফাইল হয়ে গিয়েছে, মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছর, সিবিআইয়ের মামলায় আগেই জামিন হয়ে গেছে', জামিন চেয়ে সওয়াল করেন এনামুলের আইনজীবী মুকুল রোহতগি। ইডি বিরোধিতা করলেও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। গরুপাচার মামলায় শুধুমাত্র অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনই তিহাড়ে জেলবন্দি।

এর আগে দীর্ঘ দিন ধরে গরুপাচার মামলা নিয়ে তদন্ত করেছে সিবিআই। একাধিক জায়গায় পরপর তল্লাশি হয়েছে। একাধিক গ্রেফতার হয়েছে। ২০২০ সালে নভেম্বরে দিল্লি থেকে গরু পাচার মামলায় এনামুল হককে গ্রেফতার করেছিল সিবিআই। এনামুল হক ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের অন্যতম মাথা ছিল বলে অভিযোগ করেছিল সিবিআই। বেশ অনেকবছর ধরেই এনামুল হকের উপর নজর রেখেছিল সিবিআই।

গরু পাচার মামলায় বিএসএফ আধিকারিক সতীশ কুমারের বিরুদ্ধেও অভিযোগ ছিল। ওই মামলায় এই বিএসএফ আধিকারিককেও গ্রেফতার করেছিল সিবিআই। পরে এই মামলাতেই গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মন্ডলকে। কদিন আগে অনুব্রত জামিন পেয়েছেন। এবার এনামুল হকও জামিন পেয়ে গেলেন।  

এই এনামুল হককে গ্রেফতার করার পর, এই মামলাতেই তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল। 

আজ মুক্তি পাচ্ছেন অনুব্রত?
আজ জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল। তিহাড় থেকে বেরোতে সন্ধে হয়ে যেতে পারে। মুক্তি পেলে আজই রাজ্যের উদ্দেশে রওনা দেবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। মুক্তির আগে তাঁকে ১০ লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে। শুক্রবার জামিন পেলেও, শনিবার সন্ধেয় অনুব্রতর আইনজীবীর হাতে এসেছে অর্ডারের কপি। পরদিন রবিবার থাকায় কোনও কাজ হয়নি। ফলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জেলমুক্তিতে কিছুটা দেরি হতে পারে। এর আগে জেল থেকে মুক্তি পান অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল। তিনি দিল্লিতেই রয়েছেন। আজ বাবার সঙ্গে ফিরতে পারেন সুকন্যাও। আগামীকাল বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে অনুব্রতর? তুঙ্গে জল্পনা।
 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: R G Kar News: সংবাদমাধ্যমকে দেখে দৌড়, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোলেন অভীক দে

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget