এক্সপ্লোর

Cyclone Mocha Update: আগামীকাল থেকে নামবে পারদ! সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Weather Forecast:তবে এই স্বস্তি যে বেশিদিন থাকবে না তাও জানিয়েছে আবহাওয়া দফতর।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: প্রবল তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে অবশেষে কি স্বস্তি মিলতে চলেছে রাজ্যে? অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস,শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকেই সামান্য কমতে পারে রাজ্যের তাপমাত্রা।

তবে এই স্বস্তি যে বেশিদিন থাকবে না তাও জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের শুরুতে ফের বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 

এখন কোথায় ঘূর্ণিঝড়?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ রাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'মোকা'। আগামীকাল সন্ধেয় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে 'মোকা'। এই মূহূর্তে পোর্টব্লেয়ার থেকে ৫১০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের কক্সবাজার থেকে দূরত্ব ১ হাজার ১১০ কিমি। মায়ানমার থেকে ১১২০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় মোকা। রবিবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিমি।

 

ঘূর্ণিঝড় মোকা-র পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। আগামী কয়েকদিন গরম বাড়বে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈর হবে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা। শুক্র-রবিবার পর্যন্ত বাংলার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। 

এর আগের বছরগুলিতে মে মাসে বারবার আশঙ্কা তৈরি করেছে বিভিন্ন সাইক্লোন। কোনওটা বাংলায় এসে আঘাত হেনেছে। তছনছ করেছে উপকূল এলাকা। আবার কোনওটা সরে গিয়েছে অন্যদিকে। এবারও আবহাওয়া দফতরের যা পূর্বাভাস, তাতে বাংলাদেশের দিকেই সরে যাবে ঘূর্ণিঝড় মোকা। কিন্তু তার জন্য সামান্য বৃষ্টি কি পাবে গরমে অতিষ্ঠ বাংলা? আশায় বঙ্গবাসী।

আরও পড়ুন: খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget