এক্সপ্লোর

Balurghat News: দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা, ভাবা পরমাণু কেন্দ্রে গবেষণার সুযোগ পেলেন বালুরঘাটের তরুণ

Dakshin Dinajpur News: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঘটনা। সেখানকার চকভৃগু গ্রাম পঞ্চায়েতের অধীন আখিরপাড়া গ্রামের বাসিন্দা কৌস্তুভ ঘোষ।

মুন্না আগরওয়াল, বালুরঘাট: একেবারে দিন আনি দিন খাই না হলেও, কোনও রকমে উতরে যায় সংসার। নিম্ন-মধ্যবিত্ত পরিবারে তাই ছেলেমেয়েকে 'মানুষ' করার তাগিদ থাকে বরাবরই। সেই তাগিদ থেকেই অসাধ্য সাধন করল বালুরঘাটের এক পরিবার। সামান্য রোজগার থেকে ছেলেকে উচ্চশিক্ষিত করেছিলেন এক দম্পতি। সেই শিক্ষাকে যথার্থই কাজে লাগালেন ছেলে। সুযোগ পেলেন দেশের পরমাণু শক্তি নিয়ে গবেষণা করার। 

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঘটনা। সেখানকার চকভৃগু গ্রাম পঞ্চায়েতের অধীন আখিরপাড়া গ্রামের বাসিন্দা কৌস্তুভ ঘোষ। ছোট থেকেই দারিদ্র্য দেখেছেন কৌস্তুভ। টেনেটুনে সংসার চালাতে দেখেছেন মা-বাাবাকে। কিন্তু কষ্ট করে সংসার চালালেও, তাঁর পড়াশোনায় ছেদ পড়তে দেননি মা-বাবা। সকলের সেই সম্মিলিত লড়াই-ই কৌস্তুভকে পৌঁছে দিল তাঁর লক্ষ্যে। 

কৌস্তুভের বাবা অসিত ঘোষ শিলিগুড়িতে একটি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে রক্ষীর কাজ করেন। মা রমুদেবী গৃহবধূ। স্বামীর সামান্য রোজগার থেকে সংসার যেমন চালিয়ে গিয়েছেন, তেমনই একনাগাড়ে উৎসাহ জুগিয়ে গিয়েছেন ছেলেকে। আগুপিছু না ভেবে সাধ্য মতো সবটুকু দিয়ে গিয়েছেন অসিতবাবুও। দীর্ঘ লড়াইয়ের পর এবার হাসি ফুটল তাঁদের মুখে। 

অভাবের সংসারে থেকেও পড়াশোনার প্রতি বরাবরই ঝোঁক ছিল কৌস্তুভের। বালুরঘাট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করেন। এর পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতক হন। স্নাতকোত্তর স্তরের পড়াশোনাা শেষ করেন গুয়াহাটি থেকে। এবার ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রে কাজের সুযোগ পেলেন কৌস্তুভ।

গত ১ জুন ইন্টারভিউ দিয়েছিলেন কৌস্তুভ। গোটা দেশ থেকে ইন্টারভিউয়ে বসার সুযোগ পান ২৭৭ জন। শেষ মেশ নির্বাচিত হন ২১, সেই ২১ জনের মধ্যেই নাম রয়েছে কৌস্তুভ। গত ১৩ জুলাই নিয়োগপত্র হাতে পান কৌস্তুভ। পারমাণবিক গবেষণাতেই বারবর আগ্রহ কৌস্তুভের, সেই নিয়ে কাজও করেছেন। ভাবা-য় তাঁকে 'সায়েন্টিফিক অফিসার' হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আগামী একবছর ধরে কৌস্তুভের প্রশিক্ষণ চলবে। তার জন্য তামিলনাড়ু যেতে হবে তাঁকে। প্রশিক্ষণ চলাকালীন মাসিক ৫৫ হাজার টাকা বৃত্তি পাবেন। আগামী ৭ অগাস্ট তামিলনাড়ুর চেঙ্গেলপট্টু জেলায় প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিতে বলা হয়েছে। সেই মতো রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কৌস্তুভ। 

ছেলের সাফল্য গর্ববোধ করছেন বাবা অসিত। মায়ের বক্তব্য, "ওর বাবার সামান্য আয়। অধ্যাবসায়ের জোরেই এই জায়গায় পৌঁছেছে। বিজ্ঞানী হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে আশা করি।" দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উঠে আসা পরিবারের খুশিতে শামিল হয়েছেন গ্রামবাসীরাও।  ভবিষ্যতের জন্য কৌস্তুভকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget